কসমেটিক সার্জারিতে আগ্রহ বাড়ছে ব্রিটিশ পুরুষদের

বিদেশ ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১১:০১আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৬, ১১:০৯

ব্রিটেনে পুরুষরা এখন কসমেটিক সার্জারির ব্যাপারে আগ্রহী হয়ে উঠছেন। এক পরিসংখ্যানে বলা হয়েছে, গত বছর ৫০ হাজারেরও বেশি পুরুষ মুখমণ্ডলে অপারেশনের মাধ্যমে তাদের সৌন্দর্য বাড়ানোর চেষ্টা করেছেন।

এর আগে এতো ব্যাপক সংখ্যক পুরুষ কখনও তাদের নাক, চোখ ও চিবুক ছুরি-কাঁচির নিচে সঁপে দিতে দেখা যায়নি।

কসমেটিক সার্জারিতে আগ্রহ বাড়ছে ব্রিটিশ পুরুষদের

ব্রিটিশ এসোসিয়েশন অব এসথেটিক প্লাস্টিক সার্জনের দেওয়া সংখ্যার বিচারে দেখা গেছে, কসমেটিক সার্জারির ব্যাপারে এই প্রথম ব্রিটেনে নারীর চেয়েও পুরুষরা বেশি আগ্রহী হয়ে উঠছেন।

চিকিৎসকরা বলছেন, আগে যেমন নারীরা চাইতেন তেমনি পুরুষরাও এখন চাইছেন তাদের বয়স ধরে রাখতে বা বয়স বাড়ার গতি শ্লথ করে দিতে। এই চাহিদা দিন দিন বাড়ছে। গত ১০ বছরে এটা দ্বিগুণ হয়েছে।

এ ধরনের ১০টির মতো অপারেশন আছে। এগুলোর বেশিরভাগই নারীদের কাছে জনপ্রিয়। আর এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে স্তন বড় করার অপারেশন।

ব্রিটেনের একজন প্লাস্টিক সার্জন ব্রায়ান মায়ো বলেন, এর কারণ হলো পুরুষের দৃষ্টিভঙ্গিতে একটা পরিবর্তন ঘটেছে। এটা এখন আর গোপন কোনও বিষয় নয়। শুধু তাই নয়, এখন তারা এ বিষয়টি নিয়ে স্ত্রী এবং বন্ধু বান্ধবদের সঙ্গে, এমনকি সহকর্মীদের সঙ্গেও কথাবার্তা বলছেন।

প্লাস্টিক সার্জনরা বলছেন, জনপ্রিয় তারকা বা সেলিব্রিটিদের মধ্যে এই প্রবণতার কারণে পুরুষদের মধ্যে এই চাহিদা দিন দিন বাড়ছে।

চিকিৎসকরা অবশ্য সতর্ক করে দিয়ে বলছেন, এটা ঠিক দোকানে গিয়ে জুতা কেনার মতো কিছু নয়। এখানে কোনও ধরনের ত্রুটি ঘটে থাকলে সেটা ঠিক করা খুবই কঠিন হয়ে দাঁড়াবে। সূত্র: বিবিসি বাংলা।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম