রাশিয়ার সেনা সমাবেশ দুর্বলতার প্রকাশ: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪৮আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪৮

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আংশিক সেনা সমাবেশের নির্দেশ রাশিয়ার দুর্বলতার প্রকাশ বলে মন্তব্য করেছেন ইউক্রেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রিজেট ব্রিংক। বুধবার টুইটারে দেওয়া এক বার্তায় তিনি এই মন্তব্য করেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

বুধবার ‘মাতৃভূমি রক্ষায়’ আংশিক সেনা সমাবেশের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ‘মুক্ত করা ভূখণ্ডের’ মানুষকে রক্ষার জন্য জরুরি সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। তাই আমি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে আংশিক সেনা সমাবেশের নির্দেশ দিয়েছি। এ সংক্রান্ত ডিক্রিটি ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে এবং আজ থেকেই এটি শুরু হবে।

পুতিনের এই নির্দেশের প্রতিক্রিয়ায় ইউক্রেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রিজেট ব্রিংক টুইটারে লিখেছেন, লজ্জাজনক গণভোট ও সেনা সমাবেশ রাশিয়ার দুর্বলতা ও ব্যর্থতার প্রকাশ।

তিনি আরও লিখেছেন, যুক্তরাষ্ট্র কখনও ইউক্রেনের বিচ্ছিন্ন করা ভূখণ্ডকে রাশিয়ার বলে স্বীকৃতি দেবে না। যতদিন প্রয়োজন আমরা ইউক্রেনের পাশে আছি।

/এএ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম