অস্ত্র না দেওয়ায় ইসরায়েলের ওপর হতাশ জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২২, ১৫:১৭আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩১

রাশিয়ার হামলা মোকাবিলায় কিয়েভকে ক্ষেপণাস্ত্রবিরোধী প্রযুক্তি দিতে ইসরায়েলের ব্যর্থতায় বিস্ময় প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফরাসি সাংবাদিকদের সঙ্গে এমনই মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারটি শনিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশ করেছে তার কার্যালয়।

রাশিয়া গত ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযানে নেমেছে। হামলা প্রতিহতে বিশ্বের বিভিন্ন দেশের কাছে উন্নত প্রযুক্তি সামরিক সহযোগিতা চেয়ে আসছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ইতোমধ্যে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রসহ একাধিক পশ্চিমা দেশ অস্ত্র সরবরাহ করেছে।

জেলেনস্কি ইসরায়েলের ক্ষেপণাস্ত্রবিরোধী ব্যবস্থা আয়রন ডোম সিস্টেমের কথা উল্লেখ করেছিলেন। ইসরায়েলি এই ক্ষেপণাস্ত্রবিরোধী সিস্টেম প্রায়ই গাজার সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের ছোড়া রকেট হামলা ঠেকাতে ব্যবহার হচ্ছে।

এ প্রসঙ্গে জেলেনস্কি বলেন, ‘আমি জানি না ইসরায়েলের কী হয়েছে। সত্যি বলছি, আমি হতবাক, কারণ আমি বুঝতে পারছি না কেন আমাদের বিমান প্রতিরক্ষা দিতে পারেনি তারা।’ 

গত বুধবার ফরাসি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি এমন মন্তব্য করলেও শনিবার (২৪ সেপ্টেম্বর) তার কার্যালয় সাক্ষাৎকারটি প্রকাশ করেছে।

যদিও ইসরায়েল প্রথম থেকেই রাশিয়ার অভিযানের বিরুদ্ধে অবস্থা নিয়ে সমালোচনা করে আসছে। কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনও না দেওয়ায় প্রতিক্রিয়া দেখিয়েছেন জেলেনস্কি। তিনি আরও বলেন, আমি বুঝতে পেরেছি সিরিয়া ও রাশিয়ার সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে ইসরায়েল একটি জটিল পরিস্থিতিতে রয়েছে।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম