ইইউ প্রধানের সঙ্গে বৈঠক ন্যাটো মহাসচিবের

আন্তর্জাতিক ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২২, ১১:২২আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৫

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের সঙ্গে বৈঠক করেছেন ন্যাটো মহাসচিব জেনস স্টোলটেনবার্গ। সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে মিলিত হন দুই নেতা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার বিদ্যমান সংঘাত নিয়ে কথা বলেন দুই নেতা। এছাড়া সামরিক সহযোগিতার নতুন চুক্তির প্রস্তুতি নিয়েও আলোচনা করেন তারা।

বৈঠক শেষে টুইটারে দেওয়া পোস্টে দুই নেতা জানান, রুশ আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে সহযোগিতার পরিমাণ আরও বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন তারা।

ন্যাটো এবং ইইউ-এর মধ্যে অব্যাহত সহযোগিতা এবং পারস্পরিক অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি নতুন যৌথ ঘোষণায় সম্মত হওয়ার বিষয়েও কথা বলেন দুই নেতা।

/এমপি/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের