পুতিনের জন্মদিনে লুকাশেঙ্কোর বিরল উপহার

আন্তর্জাতিক ডেস্ক
০৭ অক্টোবর ২০২২, ২২:২৮আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ২২:২৮

৭০তম জন্মদিনে একটি বিরল উপহার পেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  শুক্রবার তাকে একটি ট্রাক্টর উপহার দিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। মার্কিন বার্তা সংস্থা এপি এখবর জানিয়েছে।

বেশ কয়েকটি সাবেক সোভিয়েত দেশের নেতারা সেন্ট পিটার্সবুগের জার আমলের কন্সটান্টিন প্যালেসে জড়ো হয়েছেন। পুতিন সেখানে শুক্রবার হাজির হলে লুকাশেঙ্কো ট্রাক্টরের একটি সনদ পুতিনের হাতে তুলে দেন।

সোভিয়েত শাসনামল থেকে বেলারুশের শিল্পখাতের গর্ব ট্রাক্টর।

প্রায় তিন দশক করে সাবেক সোভিয়েত দেশ বেলারুশের ক্ষমতায় রয়েছেন লুকাশেঙ্কো। সাংবাদিকদের তিনি বলেছেন, পুতিনকে যে ধরনের ট্রাক্টর দিয়েছেন তেমন একটি তিনি নিজেও বাগানে ব্যবহার করেন।

এই উপহার পাওয়ার পর রুশ নেতার প্রতিক্রিয়া কী ছিল তা জানা যায়নি। পুতিনকে উপহার দেওয়ার বিষয়টি জানিয়েছে লুকাশেঙ্কোর কার্যালয়।

টেলিভিশনে প্রচারিত বৈঠকে দেওয়া পুতিনের ভাষণে এই উপহারের কথা উল্লেখ ছিল না। ভাষণে তিনি কথা বরেছেন সাবেক সোভিয়েত দেশগুলোর সংঘাত সমাধানের উপায়ের প্রয়োজনীয়তার বিষয়ে।

পুতিন গুরুত্ব দিয়েছেন সন্ত্রাস দমন, অবৈধ মাদক ও অপরাধ মোকাবিলায় তথ্য বিনিময়ের ওপর।

সাবেক সোভিয়েত দেশগুলোর একটি জোট হলো কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস (সিআইএস)। আগামী সপ্তাহে কাজাখস্তানের রাজধানী আস্তানাতে সিআইএস দেশগুলোর নেতারা আবার মিলিত হবেন।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম