ট্রাসকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করবেন আইনপ্রণেতারা

আন্তর্জাতিক ডেস্ক
১৭ অক্টোবর ২০২২, ০৮:০৩আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১৫:৩৪

ব্রিটিশ আইনপ্রণেতারা প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করবেন। সোমবার (১৭ অক্টোবর) ডেইলি মেইলের বরাত দিয়ে এ খবর ​​জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

তার নিজের দল কনজারভেটিভ পার্টিরই শতাধিক সংসদ সদস্য (এমপি) ট্রাসের প্রতি অনাস্থার চিঠি দলীয় কমিটির প্রধান গ্রাহাম ব্র্যাডির কাছে জমা দেওয়ার প্রস্তুতি নিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, দলীয়ভাবে অনাস্থা আনতে এই শতাধিক এমপি গ্রাহাম ব্র্যাডিকে তাগাদা দেবেন।

তবে এই দলীয় প্রধান এই পদক্ষেপের পক্ষে নন বলেও জানা গেছে। তিনি তার যুক্তিতে বলেছেন যে, লিজ ট্রাস ব্রিটিশ রাজকোষের নবনিযুক্ত চ্যান্সেলর জেরেমি হান্টের সঙ্গে আগামী ৩১ অক্টোবরের বাজেটে অর্থনৈতিক কৌশল নির্ধারণের সুযোগ পাওয়ার যোগ্য।

এদিকে ডেইলি মেইলের বরাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ডাউনিং স্ট্রিটের সতর্কতা সত্ত্বেও ব্রিটিশ আইনপ্রণেতারা এই সপ্তাহে প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করবেন, যা সামনের সাধারণ নির্বাচনকে ঘিরে পরিস্থিতি ঘোলাটে করতে পারে।

ট্যাক্স কমানোর প্রতিশ্রুতি দিয়ে গত মাসে কনজারভেটিভ পার্টির নেতৃত্বে জয়ী হয়েছেন ট্রাস। এখন তিনি রাজনৈতিকভাবে টিকে থাকার লড়াই করছেন। তবে এই বিশৃঙ্খলা দলে অসন্তোষের জন্ম দিয়েছে, যাতে করে জনমত জরিপে বিরোধী লেবার পার্টির চেয়ে পিছিয়ে পড়ছে।

২০১৬ সালে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার ভোট দেওয়ার পর থেকে রাজনৈতিক সংকটে জর্জরিত ব্রিটেন এ পর্যন্ত তিন প্রধানমন্ত্রীকে হারিয়েছে।

যুক্তরাজ্যের সাবেক পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ক্ষমতায় আসতে না আসতেই পদত্যাগ করেন দুজন মন্ত্রী। তারা হলেন, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল ও সংস্কৃতিমন্ত্রী নাদিনে ডরিস।

/এনএআর/ইউএস/
সম্পর্কিত
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
‘প্রেমিকা দিতে পারে শূন্য শতাংশ সুদ’ বিজ্ঞাপন নিয়ে রাজনৈতিক বিতর্ক
সর্বশেষ খবর
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান