যুক্তরাষ্ট্রের সঙ্গে আপাতত বৈঠকের পরিকল্পনা নেই: ইরান

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুন ২০২৫, ১০:১৫আপডেট : ২৭ জুন ২০২৫, ১০:১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে আপাতত কোনও বৈঠকের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বৃহস্পতিবার (২৬ জুন) রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তিনি বলেন, এর আগে পাঁচ দফা বৈঠকের পর আলোচনা প্রক্রিয়ার মাঝেই তাদের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এখন ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনার টেবিলে বসায় তেহরানের কোনও স্বার্থ আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

গতকাল আরাঘচির এই বক্তব্য যুক্তরাষ্ট্রের বিবৃতির সঙ্গে সাংঘর্ষিক। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তেহরানের সঙ্গে পরের সপ্তাহে আলোচনা করার কথা ভাবছে হোয়াইট হাউজ।

হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি ছিল, তারা ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা ধ্বংস করে দিতে চায়। তবে ইরান বরাবরই দাবি করে এসেছে, বেসামরিক খাতে ব্যবহারের জন্য তাদের পারমাণবিক কর্মসূচি পরিচালিত হচ্ছে।

আরাঘচি বলেছেন, পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ক্ষতি একবারে কম হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করে ইরানের পারমাণবিক কর্মসূচির নতুন বাস্তবতা বিবেচনা করবেন। তাদের সিদ্ধান্তের ওপরই ইরানের ভবিষ্যৎ কূটনৈতিক পদক্ষেপ নির্ভর করবে বলে জানিয়েছে তিনি।

/এসকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের