‘এক দিনেই ইউক্রেনে ৪০০ গোলাবর্ষণ রাশিয়ার’

আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর ২০২২, ১২:৪৬আপডেট : ২১ নভেম্বর ২০২২, ১২:৫২

ইউক্রেনের পূর্বাঞ্চলে রবিবার প্রায় ৪০০ হামলা চালিয়েছে রুশ বাহিনী। রবিবার দিবাগত রাতের ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি এ কথা জানান। তিনি বলেন, ‘ডনেস্ক অঞ্চলে পূর্বের মতো ভয়াবহ লড়াই চলছে। যদিও বৈরি আবহাওয়ার ফলে তুলনামূলক কম হামলা হয়েছে আজ। এখনও গোলাবর্ষণের পরিমাণ অনেক বেশি হচ্ছে।’

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘লুহানস্ক অঞ্চলে লড়াইয়ের সময় আমরা ধীরে এগোচ্ছি। পূর্বাঞ্চলে এখন পর্যন্ত ৪০০ গোলা হামলার ঘটনা ঘটেছে।’

ইউক্রেনীয় সেনাদের জোরালো প্রতিরোধের মুখে খেরসনের একাংশ থেকে সেনা তুলে নিয়েছে মস্কো। এখন ইউক্রেনের ডনেস্ক ও লুহানস্ক অঞ্চলে অবস্থান শক্ত করতে আরও সেনা বাড়িয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ইউক্রেনের যে চারটি অঞ্চলকে মস্কোর অংশ হিসেবে ঘোষণা দিয়েছেন তার মধ্যে লুহানস্ক ও ডনেস্ক রয়েছে।

এ বিষয়ে প্রেসিডেন্ট বলেন, দক্ষিণাঞ্চলে দখলদারদের সম্ভাবনাকে অব্যাহত ও নিখুঁতভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে।

এর আগে তিনি দাবি করেন, সামরিক অভিযানের শুরু থেকে ইউক্রেনে ৪ হাজার ৭০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। বলেন, আজ পূর্ণ মাত্রার যুদ্ধের ২৭০তম দিন। রাশিয়া ৪ হাজার সাতশোর বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেনের বিরুদ্ধে।

এদিকে শনিবার সন্ধ্যা থেকে দক্ষিণ ইউক্রেনের রুশ অধিকৃত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকাটিতে এক ডজনেরও বেশি শক্তিশালী বিস্ফোরণ রেকর্ড করা হয়েছে। রবিবার সকালেও অল্প সময়ের মধ্যে ডজনেরও বেশি বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের ঘটনায় পরস্পরকে দুষছে রাশিয়া ও ইউক্রেন। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকায় সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা  (আইএইএ)-র মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি। তিনি বলেন, এর নেপথ্যে যারাই থাকুক, অবিলম্বে এটা বন্ধ করতে হবে। আমি আগেও অনেক বার বলেছি, আপনারা আগুন নিয়ে খেলছেন।’

সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি

/এলকে/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম