সংকটে থাকা দেশগুলোকে বিনামূল্যে রুশ গমের ময়দা দেবে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর ২০২২, ২২:০৪আপডেট : ২১ নভেম্বর ২০২২, ২২:০৪

সংকটে থাকা দেশগুলোকে বিনামূল্যে রুশ গম থেকে তৈরি ময়দা সরবরাহ করবে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান জানিয়েছেন, বিষয়টি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একমত হয়েছেন তিনি। সম্প্রচারমাধ্যম হ্যাবারতুর্কের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

পরিকল্পনা অনুযায়ী, রুশ গম থেকে তুরস্কে ময়দা তৈরি করা হবে এবং বৈশ্বিক খাদ্য সংকট কমাতে স্বল্পোন্নত দেশগুলোতে বিনামূল্যে সেগুলো সরবরাহ করা হবে।

এর আগে গত সপ্তাহে ইউক্রেনের কৃষ্ণ সাগর উপকূলের বন্দর দিয়ে দেশটির খাদ্যশস্য রফতানির চুক্তির মেয়াদ চার মাসের জন্য বাড়ানো হয়। চুক্তিটি প্রথম স্বাক্ষরিত হয় গত জুলাই মাসে। এর আওতায় একটি সুরক্ষিত সামুদ্রিক করিডোর গড়ে তোলা হয়। যে করিডোর দিয়ে ইউক্রেনীয় বন্দর থেকে দেশটির খাদ্যশস্য বিভিন্ন দেশে রফতানি করা হয়। বিশ্বের খাদ্য ঘাটতি মোকাবিলায় এ চুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

/এমপি/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান