চীনের বিষয়ে পশ্চিমাদের সতর্ক করলো ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর ২০২২, ২৩:০৭আপডেট : ২১ নভেম্বর ২০২২, ২৩:০৭

চীনের ওপর নির্ভরশীলতা সৃষ্টি না করার জন্য পশ্চিমা দেশগুলোকে অবশ্যই সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ। সোমবার তিনি এই মন্তব্য করেন। এমন সময় তিনি এই মন্তব্য করলেন যখন ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের কারণে পশ্চিমারা রুশ জ্বালানি নির্ভরতা কমাতে চাইছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্পেন সফরে থাকা ন্যাটো মহাসচিব বলেন, আমরা দেখছি আমাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো, সাপ্লাই চেইন ও গুরুত্বপূর্ণ শিল্পখাত নিয়ন্ত্রণের চেষ্টা জোরদার করছে চীন।

জোট মিত্রদের তাদের সমাজ ও অবকাঠামো নিয়ে সতর্কতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্টোলটেনবার্গ। তিনি বলেন, চীনের বিরল খনিজ সব জায়গায় রয়েছে। এগুলো রয়েছে আমাদের ফোন, গাড়ি ও সামরিক সরঞ্জামে। স্বৈরাচারী শাসকদের আমরা এমন কোনও সুযোগ দিতে চাই না যাতে করে তারা আমাদের দুর্বলতার সুযোগ নেয় এবং গোপনে ক্ষতি সাধন করতে পারে।

জুন মাসে গৃহীত ন্যাটোর একটি কৌশলপত্রে চীনকে জোটটির ‘স্বার্থ, নিরাপত্তা ও মূল্যবোধের’ জন্য একটি হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে। চীনকে একটি অর্থনৈতিক ও সামরিক শক্তি, যে নিজের কৌশল, উদ্দেশ্য এবং সামরিক গঠন সম্পর্কে অস্বচ্ছতা বজায় রাখছে।

এই কৌশলপত্র ন্যাটোর অবস্থানের প্রতিফলন। ২০১০ সালে গৃহীত জোটের কৌশলপত্রে চীনের কথা উল্লেখ করা হয়নি। তখন চীনকে পশ্চিমারা একটি বাণিজ্যিক অংশীদার ও উৎপাদন ঘাঁটি হিসেবে বিবেচনা করত।

/এএ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম