তুরস্কের চাপে নতি স্বীকার করলো সুইডেন

আন্তর্জাতিক ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২২, ১৭:৫৭আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১৮:০১

তুরস্কের চাপে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) একজন দোষী সাব্যস্ত সদস্যকে আঙ্কারার কাছে হস্তান্তর করেছে সুইডেন। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যপদ লাভের অংশ হিসেবে সুইডেন এমন পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর আল জাজিরা'র।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, সশস্ত্র পিকেকের গোষ্ঠীর সদস্যপদের জন্য মাহমুদ তাতকে ছয় বছর ১০ মাসের কারাদণ্ড দিয়েছিল তুরস্ক। কিন্তু ২০১৫ সালে সুইডেনে পালিয়ে যায় সে। সেখানে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করলে তা প্রত্যাখান করে দেশটি।

বেসরকারি এনটিভি সম্প্রচারমাধ্যমে জানা গেছে, মাহমুদকে ইস্তাম্বুল বিমানন্দরে পাঠানো হলে তাকে নিয়ে যায় পুলিশ। শনিবার আদালতে পাঠানো হয়।

ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য পদ পেতে গত মে মাসে আবেদন করে ফিনল্যান্ড ও সুইডেন। তবে এই আবেদনের বিরোধিতা করে আসছিল ন্যাটোর অন্যতম সদস্য রাষ্ট্র তুরস্ক। তাদের দাবি, হেলসিঙ্কি ও স্টকহোম কুর্দি গোষ্ঠীকে সহায়তা করছে এবং আঙ্কারার ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। যদিও তুরস্ক-সুইডেন একে অপরের নিরাপত্তার হুমকির বিরুদ্ধে পূর্ণ সমর্থন দিয়ে যাবে বলে একটি চুক্তিতে যৌথ স্বাক্ষরের পর আপত্তি প্রত্যাহারে সম্মত হয় আঙ্কারা।

উল্লেখ্য, বিগত কয়েক দশক ধরে কুর্দি বিদ্রোহীদের সংগঠন কুর্দিশ ওয়ার্কাস পার্টির (পিকেকে) বিরুদ্ধে লড়াই করছে তুরস্ক। কুর্দি সশস্ত্র গোষ্ঠী পিকেকে তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত। আঙ্কারার দাবি, নারী ও শিশুসহ ৪০ হাজার মানুষকে হত্যা করেছে পিকেকে সন্ত্রাসীরা। তুরস্ক বলছে, যুক্তরাষ্ট্র কর্তৃক আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী তালিকাভুক্ত হলেও গোষ্ঠীটিকে সহায়তা দিয়ে যাচ্ছে ওয়াশিংটন।

/এলকে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম