ক্রিমিয়াসহ একাধিক রুশ সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
১১ ডিসেম্বর ২০২২, ১৪:৩৪আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১৪:৩৮

দক্ষিণ ইউক্রেনে রাশিয়ার দখলকৃত মেলিটোপোল এবং রুশ সামরিক ব্যারাকসহ ক্রিমিয়ায় একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মেলিটোপোলে মস্কো স্থাপিত প্রশাসকরা জানিয়েছেন, শহরটিতে চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে দুইজন নিহত ও ১০ জন আহত হন। খবর সিএনএনের।

মেলিটোপোলের মেয়র রুশ বাহিনীর দখলকৃত একটি গির্জাসহ একাধিক বিস্ফোরণের কথা জানিয়েছেন।

ক্রিমিয়ায় বিস্ফোরণে বিষয়ে ইউক্রেনীয় সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন স্বাধীনভাবে এসব হামলা অথবা বিস্ফোরণে ক্ষয়ক্ষতির বিষয়ে সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

ইউক্রেনের মেলিটোপোল গত মার্চ থেকে দখল করে রেখেছে মস্কো। রাশিয়ার জাপোরিজ্জিয়ার ভারপ্রাপ্ত গভর্নর ইয়েভগেনি বালিটস্কি বলেন, মেলিটোপোলে ক্ষেপণাস্ত্র হামলায় একটি বিনোদন কেন্দ্র ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়ে গেছে।

তবে হামলার কথা স্বীকার করেছেন ইউক্রেনের মেলিটোপল শহরের সাবেক প্রশাসক ইভান ফেডোরভ। তিনি বলেন, রাশিয়ান সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছে তারা।

ফেডোরভ গত মাসে বলেছিলেন, মেলিটোপোলকে বড় একটি সামরিক ঘাঁটিতে পরিণত করেছে রাশিয়া। রুশ বাহিনী ইউক্রেনের জব্দ করা বাড়ি, স্কুল এবং কিন্ডারগার্টেনে বসতি স্থাপন করছে। সামরিক সরঞ্জাম আবাসিক এলাকায় স্থাপন করা হয়েছে।

/এলকে/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী