বড় দিনের আগে খেরসনে রুশ হামলায় নিহত ৭, আহত অর্ধশত

আন্তর্জাতিক ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২২, ২১:১৬আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ১০:১৭

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। হামলায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিনের আগে শনিবার (২৪ ডিসেম্বর) সকালে এ হামলায় চালায়। এতে আহত হন প্রায় ৬০ জন। এদের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, খেরসন শহরের আবাসিক ও প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টুইট বার্তায় বলেন, ওই এলাকায় কোনও সামরিক স্থাপনা নেই। 

যদিও রাশিয়া প্রথম থেকেই দাবি করছে, তারা ইউক্রেনের বেসামরিক স্থাপনায় অভিযান অথবা হামলা চালাচ্ছে না। সামরিক স্থাপনাকে লক্ষ্য করেই অভিযান চলছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ দাবি করেছেন, একইদিন রাশিয়া খেরসনের ফ্রিডম স্কয়ারের একটি সুপার মার্কেটের পাশে রকেট হামলা চালিয়েছে।

ইউক্রেনে আগ্রাসনের শুরুর পর খেরসন প্রথমেই দখল করে নেয় মস্কো। তীব্র লড়াইয়ের মধ্য দিয়ে গত মাসে একমাত্র আঞ্চলিক রাজধানী খেরসনকে মুক্ত করে নেয় কিয়েভ।

সূত্র: বিবিসি, আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম