ক্রেমলিনে নতুন তারকার উত্থান

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২২, ১৮:৪৬আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ০৯:৩৬

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুগত সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। চলতি সপ্তাহে তিনি রুশ প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিনে নতুন দায়িত্ব পেয়েছেন। দায়িত্ব পাওয়ার পরই তিনি আশঙ্কা করেছেন, আগামী বছর জার্মানি ও ফ্রান্সের মধ্যে যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ শুরু হতে পারে, যা দেশটির প্রেসিডেন্টের আসনে বসাবে স্পেসএক্স মালিক ইলন মাস্ককে।

রাশিয়ায় পুতিনের জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন মেদভেদেভ। এর আগে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে চার বছর কাজ করেন। ওই সময় পুতিন ছিলেন প্রধানমন্ত্রী। ক্রেমলিনে তার দ্রুত উত্থান হচ্ছে। সোমবার তাকে সামরিক শিল্প দেখাশোনায় নিয়োজিত একটি কমিটিতে তাকে পুতিনের ডেপুটি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিজের টেলিগ্রাম ও টুইটার অ্যাকাউন্টে ২০২৩ সালের পূর্বাভাসে মেদভেদেভ লিখেছেন, ইউরোপীয় ইউনিয়নে ফিরতে পারে ব্রিটেন। যার ফলে অঞ্চলটিতে ধস নামবে।

টেসলার মালিক মাস্ক এখন টুইটারেরও কর্ণধার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করা মেদভেদেভের টুইট মাস্কের নজর এড়ায়নি। মেদভেদেভের বেশ কয়েকটি পূর্বাভাসের সমালোচনা করেছেন তিনি। অতীতে মাস্কের প্রশংসা করেছিলেন এই রুশ কর্মকর্তা।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর নিজেকে কট্টর যুদ্ধবাজ হিসেবে হাজির করেছেন মেদভেদেভ। তিনি ইউক্রেনীয়দের ‘তেলাপোকা’ হিসেবেও উল্লেখ করেছেন। ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে একাধিকবার তিনি পারমাণবিক বিশৃঙ্খলার হুমকি দিয়েছেন এবং পশ্চিমাদের লক্ষ্য অবমাননামূলক মন্তব্য করেছেন। গত সপ্তাহে তিনি বিরল সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে পররাষ্ট্রনীতি নিয়ে বৈঠক করেছেন।

রাজনৈতিক বিজ্ঞানী ভ্লাদিমির পাস্তুখব বলছেন, প্রকাশ্যে মেদভেদেভের সোচ্চার কণ্ঠ পুতিনের সুনজর কাড়তে সক্ষম হয়েছে। তার টেলিগ্রাম পোস্টগুলো অন্তত একজন পাঠক ও প্রশংসাকারী পেয়েছে: তিনি হলেন পুতিন।

৫৭ বছর বয়সী পুতিন মিত্র মেদভেদেভ এক সময় নিজেকে সংস্কারকামী হিসেবে তুলে ধরেছিলেন। রাশিয়াকে ‘মুক্ত’ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতেও রাজি ছিলেন তিনি। 

 

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি