৫৪টি রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২২, ২০:২৫আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ১২:১০

ইউক্রেনজুড়ে বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছে রাশিয়া। ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার ছোড়া ৬৯টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ৫৪টি ভূপাতিত করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনের কমান্ডার-ইন-চিফ জেনারেল ভ্যালেরি জালুঝনি বলেছেন, প্রাথমিক তথ্য অনুসারে রাশিয়া ৬৯টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানা গেছে। শত্রুদের ছোড়া ৫৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্টের এক সহকারী মিখাইলো পডোলিয়াক বলেছিলেন, রাশিয়া অন্তত ১২০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, আকাশ ও সাগর পথে ইউক্রেনের বিভিন্ন দিকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। বৃহস্পতিবারের হামলায় রাশিয়া কামিকাজে ড্রোনও ব্যবহার করেছে বলে দাবি করেছে কিয়েভ। এতে সব অঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করা হয়।

গত ২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলমান রুশ আগ্রাসনে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। ইউক্রেনের, খারকিভ, খেরসন, ডনবাস, জাপরিজ্জিয়াসহ অনেক শহর ধ্বংসস্তূপ হয়েছে।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম