রুশ ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৩, ০৮:৫৭আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ০৯:১৯

ইউক্রেনের ডিনিপ্রোর একটি অ্যাপার্টমেন্ট ব্লকে রুশ ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফানি ট্রেম্বলে এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

স্টেফানি ট্রেম্বলে বলেন, গত শনিবার সন্ধ্যায় ডিনিপ্রোর একটি আবাসিক ব্লকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। গত ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসন শুরুর পর থেকে এটি ইউক্রেনে সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর মধ্যে একটি। জাতিসংঘ মহাসচিব এই হামলার নিন্দা জানিয়েছেন।

সম্ভাব্য যুদ্ধাপরাধের কার্যকর তদন্ত এবং সন্দেহভাজনদের যথাযথ বিচারের আহ্বান জানিয়েছেন ইউক্রেনে নিযুক্ত জাতিসংঘের সমন্বয়কারী ডেনিস ব্রাউন।

এদিকে ইউক্রেন যুদ্ধের মধ্যেই সোমবার বেলারুশের সঙ্গে পূর্ব ঘোষিত যৌথ সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। মস্কো দীর্ঘদিন ধরেই ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণের জন্য বেলারুশকে চাপ দিয়ে আসছে। কিন্তু মিনস্কের দাবি, তারা এ যুদ্ধে জড়াবে না।

বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়া দুই দেশের এই যৌথ মহড়া চলবে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত। দেশটির বিমানবাহিনী এবং সব বিমানঘাঁটি এতে যুক্ত থাকবে। এরইমধ্যে রাশিয়ার সংশ্লিষ্ট বিমান ইউনিটগুলো বেলারুশে পৌঁছেছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর কিছুদিন আগেও বেলারুশে একাধিক সামরিক মহড়া চালায় রাশিয়া।

/এমপি/

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম