ক্রিমিয়া নিয়ে ইউক্রেনকে যে বার্তা দিলো ক্রেমলিন

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৩, ১৯:৫৪আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ১৯:৫৮

কৃষ্ণ সাগরের উপকূলবর্তী মস্কোর দখলকৃত ক্রিমিয়া ভূখণ্ড সম্প্রতি ইউক্রেন থেকে হামলা বেড়েছে। এ অবস্থায় ইউক্রেন থেকে ক্রিমিয়ায় যে কোনও হামলাকে ‘অত্যন্ত বিপজ্জনক’ বলে হুঁশিয়ারি দিয়েছেন পুতিনের ঘনিষ্ঠ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

২০১৪ সালে ইউক্রেন থেকে ক্রিমিয়া ভূখণ্ড জোরপূর্বক দখল করে নেয় রাশিয়া। ২০২২ সালে ইউক্রেনে মস্কোর যুদ্ধ শুরুর পর থেকে ক্রিমিয়ার রুশ সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা কয়েকগুণ বেড়েছে। একাধিক হামলায় সামরিক ঘাঁটিতে ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনাও ঘটেছে।

এ প্রসঙ্গে মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেনকে পশ্চিমারা অস্ত্র সরবরাহের অনুমতি দেওয়ার নিছক আলোচনা- যা রাশিয়ার ভূখণ্ডে আক্রমণের সায় দেবে … ‘সম্ভাব্যভাবে, এটি অত্যন্ত বিপজ্জনক। এর অর্থ সংঘাতকে সম্পূর্ণ নতুন স্তরে নিয়ে আসা, যা অবশ্যই বৈশ্বিক এবং প্যান-ইউরোপীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে ভাল হবে না।

দিমিত্রি পেসকভ। ছবি: রয়টার্স

মস্কো ২০১৪ সালে ইউক্রেন থেকে ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করে ফেললেও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়নি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে সর্বাত্মক হামলার নির্দেশের পর থেকে দখলকৃত ক্রিমিয়ায় হামলার ঘটনা বেড়েছে। গত অক্টোবরে রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার একমাত্র সংযোগস্থল ১৯ কিলোমিটারের দীর্ঘ সেতুতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ওই হামলায় বন্ধ হয়ে যায় যান চলাচল। এর জন্য কিয়েভকে সরাসরি দায়ী করে মস্কো। সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম