বাখমুতে বোমা হামলা চালাচ্ছে রুশ বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
০৪ মার্চ ২০২৩, ১৬:৪০আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১৬:৪১

ইউক্রেনীয়দের নিয়ন্ত্রণে থাকা বাখমুতের অবশিষ্ট অংশে বোমা হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। অবরুদ্ধ ইউক্রেনীয় শহরটিকে পুরোপুরি দখলকে গত ছয় মাসের মধ্যে বড় বিজয় বলছে মস্কো।

রুশ ভাড়াটে যোদ্ধা ওয়াগনার বাহিনী বলছে, গত সাত মাসের লড়াইয়ে বিধ্বস্ত বাখমুত শহর প্রায় দখল করে ফেলেছে তারা। শহরটির শুধু একটি রাস্তা এখনও ইউক্রেন সেনাদের হাতে। বাকি পুরো শহর রুশ বাহিনীর দখলে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী টুইটারে বলেন, ‘বাখমুতে ইউক্রেনীয় বাহিনী রুশ সেনাদের ক্রমবর্ধমান প্রবল চাপের মুখোমুখি হচ্ছে।‘

এদিকে, বাখমুত থেকে ইউক্রেনীয় ড্রোন ইউনিটকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে ইউক্রেন সরকার। বাখমুতে ইউক্রেনীয় ড্রোন ইউনিটের কমান্ডার এক ভিডিও বার্তায় এ কথা জানান।

রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শইগু শনিবার (৪ মার্চ) ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহরটি পরিদর্শন করেন।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খনিজসমৃদ্ধ বাখমুত শহর। এটি দখলের মাধ্যমে ডোনেস্কের আরও ভেতরে অগ্রসর হওয়ার পরিকল্পনা করছে পুতিন বাহিনী। সূত্র: আল জাজিরা

/এটি/ /এসপি/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের