মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে ইঙ্গিত

নর্ড স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণ ঘটিয়েছে ইউক্রেনপন্থী গোষ্ঠী

আন্তর্জাতিক ডেস্ক
০৮ মার্চ ২০২৩, ১০:৩০আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১০:৩০

মার্কিন গোয়েন্দা সংস্থার একটি নতুন প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গেছে, গত বছর রাশিয়ার নর্ড স্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণ ঘটিয়েছে ইউক্রেনপন্থী গোষ্ঠী। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

মার্কিন দৈনিক পত্রিকা তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, গত বছর সেপ্টেম্বরের বিস্ফোরণগুলোতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বা তার শীর্ষ সামরিক কর্মকর্তাদের জড়িত থাকার কোনও প্রমাণ পাওয়া যায়নি।

বাল্টিক সাগরে এই পাইপলাইনে বিস্ফোরণের পর ইউরোপীয় কয়েকটি দেশে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এটি দিয়ে রুশ গ্যাস ইউরোপে সরবরাহ করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, পাইপলাইন বিস্ফোরণে ইউক্রেনপন্থী গোষ্ঠীর জড়িত থাকার তথ্য তারা কীভাবে পেয়েছেন, তা বলতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। এতে ধারণা করা হচ্ছে, ইউক্রেনীয় সরকারের সঙ্গে সম্পর্ক থাকা কোনও গোষ্ঠী হয়ত অনানুষ্ঠানিকভাবে এই পাইপলাইনকে লক্ষ্যবস্তু করে বিস্ফোরণ ঘটিয়েছে।

ফেব্রুয়ারি মাসে পুলিৎজার পুরস্কারজয়ী এক মার্কিন সাংবাদিক অভিযোগ করেছিলেন, পাইপলাইনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

বিস্ফোরণের পরপর পশ্চিমা দেশগুলোর তরফে বলা হয়েছিল, তাদের বিশ্বাস পাইপলাইনের এই ঘটনা ঘটেছে নাশকতার কারণে। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির এ ঘটনায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দায়ী করেছিলেন।

সূত্র: আল জাজিরা

/এএ/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী