খারকিভে ৬ মাস লুকিয়ে থাকা রুশ সেনাকে বন্দি করলো ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
১৪ মার্চ ২০২৩, ১৭:৪৬আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৭:৪৭

ইউক্রেনের খারকিভ অঞ্চলে ছয় মাস ধরে লুকিয়ে থাকার দাবি করা এক রুশ সেনাকে আটক করা হয়েছে। ইউক্রেনীয় পুলিশ তাকে আটকের কথা নিশ্চিত করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

খারকিভের আঞ্চলিক পুলিশ দফতর বলেছে, ৪২ বছর বয়সী রুশ সেনাকে ইউক্রেনের সশস্ত্রবাহিনীর সদস্যরা কুপিয়ানস্ক জেলায় টহলের সময় থামায়।

গত বছর সেপ্টেম্বরে খারকিভ রাশিয়ার কাছ থেকে মুক্ত করে ইউক্রেনের সেনাবাহিনী।

আটক রুশ সেনা পুলিশকে বলেছেন, রাশিয়ার পিছু হটার পর থেকে শহরের পরিত্যক্ত ভবনে অবস্থান করছিলেন তিনি।

সোমবার তাকে বেসামরিক পোশাক পরিহিত অবস্থায় পুলিশ থামায়। পরে পুলিশ জানতে পারে তিনি রাশিয়ার ২৭তম সেপারেট গার্ডস মটর রাইফেল ব্রিগেডের সদস্য এবং তিনি রাশিয়ার মস্কো অঞ্চলের বাসিন্দা।

খারকিভ পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, অধিকতর তদন্তের জন্য আটক রুশ সেনাকে স্থানীয় একটি পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে।

কুপিয়ানস্কে একটি গুরুত্বপূর্ণ রেল জংশন রয়েছে। গত বছর যুদ্ধ শুরুর পর এখানে তুমুল লড়াই হয়েছে। মাত্র কয়েক দিনের মাথায় শহরটি দখল করে রুশ সেনারা এবং বেশ কয়েক মাস নিজেদের দখলে রাখে।

/এএ/
সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের