কৃষ্ণ সাগরে আবারও নজরদারি ড্রোন ওড়ালো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ ২০২৩, ১৫:২৪আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১৫:৩০

কৃষ্ণ সাগরে রাশিয়ার যুদ্ধবিমান একটি মার্কিন ড্রোনকে বাধা দিয়ে ডুবিয়ে দেওয়ার ঘটনার পর আবারও নজরদারি ড্রোনের ফ্লাইট চালু করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন দুইজন মার্কিন কর্মকর্তা।

গত মঙ্গলবার কৃষ্ণ সাগরে রুশ যুদ্ধবিমান বাধা দেয় মার্কিন ড্রোনটিকে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, রুশ যুদ্ধবিমান ড্রোনটির ওপর জ্বালানি ছিটিয়ে দেয়। পরে তা সমুদ্রে ডুবে যায়। ইউক্রেনে আক্রমণ শুরুর পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে এটিই প্রথম সরাসরি সামরিক সংঘাত।

এ পরিস্থিতির মধ্যেই শুক্রবার ‘আরকিউ-৪’ গ্লোবাল হক এই অঞ্চলে ওড়ানো হয়েছে। মঙ্গলবারের ওই ঘটনার পর প্রথম ড্রোনের ফ্লাইট পরিচালনা করলো বাইডেন প্রশাসন। চলতি সপ্তাহেই পেন্টাগনের কর্মকর্তারা জানিয়েছিল, ওয়াশিংটন কৃষ্ণ সাগরে এ ধরনের মিশন পরিচালনা থেকে কোনভাবেই বিরত থাকবে না।

এদিকে গত বৃহস্পতিবার পেন্টাগন ৪০ সেকেন্ডের একটি সম্পাদিত ভিডিও ফুটেজ প্রকাশ করে। এতে দেখা গেছে, রুশ যুদ্ধবিমান ড্রোনটির কাছাকাছি আসছে। এ সময় এটি জ্বালানি ছিটিয়ে দিচ্ছে। এরপর ড্রোনটির প্রপেলার ক্ষতিগ্রস্ত হয়। ডুবে যাওয়া ড্রোনটি এখনও উদ্ধার করতে পারেনি মস্কো এবং ওয়াশিংটন। সূত্র: রয়টার্স

/এলকে/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি