প্রেসিডেন্টের পছন্দের রেস্তোরাঁয় আগুন দিলেন ক্ষুব্ধ ফরাসিরা

আন্তর্জাতিক ডেস্ক
০৭ এপ্রিল ২০২৩, ১৪:১৭আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১৫:৩৫

বোরডক্স টাউন হলের পর এবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর পছন্দের রেস্তোরাঁ আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। পুলিশের সঙ্গে বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিক্ষোভকারীদের সংঘর্ষের সময় প্যারিসের ওই রেস্তোরাঁয় আগুন দেওয়া হয়। 

এদিন কালো পোষাকধারীর একটি দল রেঁস্তোরাটির দিকে আতশবাজি ও পাথর ছুড়ে। এই আতশবাজি থেকেই রেঁস্তোরার কাপড়ের ছাউনিতে আগুন লেগে যায়। 

প্যারিসের মন্টপার্নাসে এলাকার প্রসিদ্ধ রেস্তোরাঁ ‘লা রটোনদে’। ২০১৭ সালে নির্বাচনের পর এই রেস্তোরাঁতেই জয় উদযাপন করেছিলেন ফরাসি প্রেসিডেন্ট। এ ছাড়া প্রায়ই স্ত্রী অথবা রাজনৈতিক মিত্রদের সঙ্গে তিনি এখানে সময় কাটাতে পছন্দ করেন। আর এ বিষয়টি হয়তো নজরে এসেছিল বিক্ষোভকারীদের। তাই প্রেসিডেন্টের ওপর ক্ষোভ ঝাড়তে রেস্তোরাঁটির ওপর হামলে পড়েন বিক্ষুব্ধরা । 

রেঁস্তোরার মালিক জেরার্ড টাফানেল বলেন, “ম্যাঁক্রো নিপাত যাক’- স্লোগানে সাধাণরত প্রতিবাদ করে থাকেন বিক্ষোভকারীরা। এটা নতুন কিছু না। মাঝে-মধ্যেই দুপুরে রেস্তোরাঁয় এসে ‘ম্যাঁক্রো নিপাত যাক’ বলে ওঠে অনেকেই।”

চাকরির মেয়াদ ৬২ থেকে ৬৪-এ উন্নীত করতে চাইছে ম্যাক্রোঁ সরকার। এতেই প্রবল আপত্তি জানিয়ে বিক্ষোভ করছে দেশটির সাধারণ জনগণ। তবে যে কোনও মূল্যে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

গত মাসে (২৩ মার্চ) ফ্রান্সের ঐতিহাসিক বোরডক্স টাউন হলে আগুন দেয় বিক্ষোভকারীরা। এতে হতাহতের ঘটনা না ঘটলেও, বিখ্যাত স্থাপনাটির সামনের দিকের প্রবেশদ্বার পুড়ে যায়। সূত্র: এএফপি

/এটি/এসপি/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম