ইউক্রেনে যুদ্ধ বন্ধে রাশিয়াকে চাপ দিতে চীনকে আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
২০ মে ২০২৩, ১৮:৩০আপডেট : ২০ মে ২০২৩, ১৮:৩০

ইউক্রেনে চলা যুদ্ধ বন্ধে বেইজিং-এর কৌশলগত মিত্র মস্কোর ওপর চাপ দিতে চীনকে আহ্বান জানিয়েছে জি-৭ জোট। এক প্রতিবেদনে শনিবার (২০ মে) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

যৌথ বিবৃতিতে জি-৭ সদস্যরা বলেন, ‘ইউক্রেনে আগ্রাসন বন্ধ করে তাৎক্ষণিক ও শর্তহীনভাবে সব সেনা প্রত্যাহারে রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে চীনকে আহ্বান জানাচ্ছি।’

এতে আরও বলা হয়, ‘আঞ্চলিক অখণ্ডতা ও জাতিসংঘের নীতি সমর্থনে চীনকে উৎসাহিত করছি।’ এছাড়া ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতার পদক্ষেপ হিসেবে জেলেনস্কির সঙ্গে চীনের আলোচনার প্রশংসাও করেছেন জোট সদস্যরা।

তবে দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান ইস্যুতে যে উত্তেজনা তৈরি হয়েছে তা নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন জি-৭ নেতারা। তাইওয়ান প্রসঙ্গে ‘শান্তিপূর্ণ সমাধানের’ আহ্বান জানান তারা।

মূলত জি-৭ হলো অর্থনীতিতে শীর্ষ শক্তিধর ৭ দেশের একটি জোট। জোটটির সদস্য রাষ্ট্রগুলো হলো যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা ও ইতালি। সদস্য না হলেও সম্মেলনে প্রতিনিধি পাঠায় ইউরোপীয় ইউনিয়ন। তবে সম্প্রতি বিভিন্ন দেশকে অংশগ্রহণে আমন্ত্রণ করে জোটটি। এবারের সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিতে চলেছেন ইউক্রেনসহ অতিরিক্ত ৮ দেশের নেতারা।

/এটি/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম