ইউক্রেনের সঙ্গে আলোচনার কোনও ভিত্তি নেই: ক্রেমলিন

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুন ২০২৩, ১৯:৫৩আপডেট : ১১ জুন ২০২৩, ১৯:৫৩

ইউক্রেনের সঙ্গে আলোচনা করার মতো কোনও ‘ভঙ্গুর ভিত্তি’ও নেই বলে জানিয়েছে মস্কো। এমনকি সম্ভাব্য আলোচনার জন্য রাশিয়ার পক্ষ থেকে কোনও পূর্বশর্তও নেই বলে জানিয়েছে দেশটি। রবিবার (১১ জুন) এক সাক্ষাৎকারে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ এমন কথা বলেছেন।

পেসকভ বলেন, ‘আলোচনার কোনও ভিত্তি নেই। প্রথমত, কিয়েভ সরকার আলোচনায় আগ্রহী না, দ্বিতীয়ত, তারা অপ্রস্তুত এবং তৃতীয়ত এমন সমঝোতা হতে দেবে না তাদের নিয়ন্ত্রকেরা (যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা)।’ সাক্ষাৎকারের এই অংশ টেলিগ্রামে পোস্ট করেন রুশ সাংবাদিক পাভেল জারুবিন।

এর আগে পেসকভ বলেছিলেন, রাশিয়ার কাছে নিজ ভূখণ্ডের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিরাপত্তার স্বার্থেই সীমান্তবর্তী দেশগুলোর মার্কিন নেতৃত্বধীন সামরিক জোট ন্যাটোর সদস্য হওয়া নিয়ে আপত্তি ক্রেমলিনের। এদিকে ন্যাটো সদস্য হতে মরিয়া হয়ে উঠেছে রুশ সীমান্তবর্তী ইউক্রেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। শুরু হয় যুদ্ধ, যা এখনও চলমান। যুদ্ধে এতদিন মার খেয়ে আসলেও রাশিয়ার বিরুদ্ধে এবার পাল্টা হামলা শুরু করেছে বলে দাবি করছে ইউক্রেন। সূত্র: তাস

/এটি/এএ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের