রুশ পারমাণবিক অস্ত্র পেতে শুরু করেছে বেলারুশ

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুন ২০২৩, ২৩:০৮আপডেট : ১৪ জুন ২০২৩, ২৩:০৮

রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র পেতে শুরু করেছে বেলারুশ। মঙ্গলবার (১৩ জুন) প্রকাশিত এক সাক্ষাৎকারে এমন কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। বুধবার রয়টার্স এ খবর জানিয়েছে রয়টার্স।

একটি সামরিক অস্ত্রাগারের সামনে দাঁড়িয়ে লুকাশেঙ্কো বলেন, ‘রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র ও বোমা এসেছে। বোমাগুলো জাপানের নাগাসাকি ও হিরোশিমায় নিক্ষেপিত পারমাণবিক বোমার চেয়েও ৩ গুণ বেশি শক্তিশালী।’

চলতি বছরের মার্চে বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (৯ জুন) তিনি জানিয়েছেন, মিনস্কে বিশেষ সংরক্ষণ ব্যবস্থা চালু হওয়ার পরই এসব অস্ত্র মোতায়েন করা হবে।

সোভিয়েত আমলের পর প্রথমবারের মতো নিজ ভূখণ্ডের বাইরে কোনও দেশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করতে চলেছে রাশিয়া। স্বভাবতই বিষয়টি ভালো দৃষ্টিতে দেখছে না যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো।

এ বিষয়ে সমালোচনার মুখোমুখি হওয়ার পর যুক্তরাষ্ট্রের উদাহরণ দিয়েছেন পুতিন। তিনি উল্লেখ করেছেন, বিগত কয়েক দশক ধরেই ইউরোপের বিভিন্ন দেশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করে আসছে ওয়াশিংটন।

সূত্র: রয়টার্স

/এটি/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম