ওয়াগনারের বিদ্রোহ কিয়েভে হামলার খেসারত: ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুন ২০২৩, ১৭:৪৫আপডেট : ২৬ জুন ২০২৩, ১৭:৪৫

ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, ‘ওয়াগনারের ভাড়াটে বাহিনীর বিদ্রোহ প্রমাণ করে ইউক্রেনে বিরুদ্ধে চলমান যুদ্ধ রাশিয়ার কৌশলগত ভুল ছিল। কিয়েভে রাশিয়ার আক্রমণ পুতিনের ভুল সিদ্ধান্ত। সোমবার (২৬ জুন) এ খবর জানিয়েছে রয়টার্স।’ 

সোমবার লিথুনিয়ার রাজধানী ভিনিয়াসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ন্যাটো মহাসচিব বলেছেন, ‘এই সপ্তাহের ঘটনাগুলো রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়। ক্রিমিয়াকে অবৈধভাবে সংযুক্ত ও ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের মাধ্যমে প্রেসিডেন্ট পুতিন বড় ধরনের ভুল করেছিলেন। তার আরেকটি প্রমাণ হলো ওয়াগনারের বিদ্রোহ।’

ইউক্রেন সংকট নিয়ে তিনি বলেন, রাশিয়ার হামলা থেমে নেই ইউক্রেনে। এ অবস্থায় কিয়েভের প্রতি আমাদের পূর্ণ সমর্থন অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, শনিবার ওয়াগনারের প্রায় ২৫ হাজার যোদ্ধা নিয়ে রাশিয়ায় প্রবেশ করে দলটির প্রতিষ্ঠাতা ও নেতা ইয়েভজেনি প্রিগোজিন। রক্তপাত এড়াতে মস্কো অভিমুখ থেকে শেষ সময়ে তার বাহিনীর যাত্রা থামিয়ে দেন দলটির প্রধান প্রিগোজিন। বেলারুশের প্রেসিডেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর পর কিছুটা স্বস্তি ফিরে দেশটিতে। সমঝোতা অনুযায়ী রাশিয়া ছেড়ে বেলারুশে পাড়ি জমানোর কথা রয়েছে প্রিগোজিনের। রাশিয়ার সামরিক নেতৃত্ব উৎখাতে প্রিগোজিনের ঘোষণাকে বিদ্রোহ ও বিশ্বাসঘাতকতা আখ্যা দেন রুশ প্রেসিডেন্ট পুতিন।

/এলকে/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম