রুশবিরোধী পাল্টা আক্রমণ

পর্যাপ্ত অস্ত্রের অভাবে ক্ষুব্ধ ইউক্রেনের কমান্ডার

আন্তর্জাতিক ডেস্ক
০১ জুলাই ২০২৩, ১৩:৫৪আপডেট : ০১ জুলাই ২০২৩, ১৩:৫৪

পর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদের অভাবে মন্থর গতিতে এগোচ্ছে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত রুশবিরোধী পাল্টা আক্রমণ। আধুনিক যুদ্ধবিমান থেকে শুরু করে সাধারণ অস্ত্র কিংবা বন্দুকের গুলি, কোনও কিছুই নেই পর্যাপ্ত পরিমাণে। শুক্রবার (৩০ জুন) প্রকাশিত এক সাক্ষাৎকারে পশ্চিমা মিত্রদের প্রতিশ্রুত অস্ত্র সরবরাহের ধীরগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রধান সামরিক কমান্ডার ভ্যালেরি জালুঝনি। শনিবার এক প্রতিবেদনে আল জাজিরা এ খবর জানিয়েছে।

মিত্রদের প্রতিশ্রুত অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমানের জন্য এখনও অপেক্ষায় কিয়েভ। জালুঝনি বলেন, ‘আমাদের ১২০ টি যুদ্ধবিমানের প্রয়োজন নেই। কেননা, পুরো বিশ্বকে হুমকি দেবো না আমরা। অল্প সংখ্যক বিমানই যথেষ্ট।’ পাল্টা আক্রমণের ধীর গতি নিয়ে কয়েকটি পশ্চিমা দেশ প্রশ্ন উত্থাপন করলে জবাবে এমন কথা বলেন তিনি।

এফ-১৬’র বিষয়ে তিনি বলেন, ‘এগুলো আমাদের প্রয়োজন, কেননা আর কোনও পথ খোলা নেই। শত্রুরা উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান ব্যবহার করছে।’

জালুঝনি জানিয়েছেন, পেন্টাগনের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলে’র সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে তার। তিনি বলেন, ‘আমাদের একটি চুক্তি রয়েছে। মাঝে মাঝে ফোন করে আম তাকে বলতেই পারি, এক সপ্তাহের ভেতত এক লাখ গোলা না পেলে আমার ১ হাজার সেনা মারা যাবে।’ কিন্তু মার্ক একা এ বিষয়ে কিছু করতে পারবেননা বলে জানান তিনি।

পরবর্তীতে মার্ক বলেন, যুক্তরাষ্ট্র ও মিত্ররা ইউক্রেনকে যথাসম্ভব অস্ত্র সরবরাহের প্রচেষ্টায় রয়েছে। তিনি বলেন, ‘তাদের যথাসম্ভব সাহয্য করতে চেষ্টা করছি।’ তবে পাল্টা আক্রমণের গতি নিয়ে অনেকে অধৈর্য হয়ে উঠেছেন বলে স্বীকার করেন তিনি।  সূত্র: আল জাজিরা

/এটি/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী