ফ্রান্সের বিক্ষোভের ঢেউ এবার সুইজারল্যান্ডে

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জুলাই ২০২৩, ১২:৫৩আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১৭:১৫

বেলজিয়ামের পর ফ্রান্সে চলা বিক্ষোভের ঢেউ লেগেছে ইউরোপের আরেক দেশ সুইজারল্যান্ডে। দেশটির ফরাসি-ভাষী অঞ্চলের জেনেভা হ্রদের শহর লুজানের রাস্তায় নেমে এসেছেন শতাধিক বিক্ষোভকারী। ফ্রান্সের মতো এতটা সহিংস না হলেও শনিবার সন্ধ্যায় দোকান ও পুলিশের ওপর হামলা চালায় বিক্ষোভকারীরা। এ সময় তারা পুলিশকে লক্ষ করে পাথর ও ককটেল ছুড়ে।

শহরের পুলিশ এক বিবৃতিতে জানায়, ফ্রান্সের ঘটনা ও দাঙ্গার প্রতিধ্বনি অনুসরণ করে একশোরও বেশি যুবক সেন্ট্রাল লুসানে জড়ো হয়েছিল। তারা দোকানপাটের ক্ষতি করেছে।

পুলিশ জানায়, সোশাল মিডিয়াতে বেশ কয়েকটি আহ্বানের পর সহিংসতা শুরু হয়েছিল। বিক্ষোভকারীরা বেশ কয়েকটি দোকানের জানালা ভেঙে দিয়েছে। এ সময় ১৫ থেকে ১৭ বছর বয়সী ৭ জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, সহিংস দাঙ্গার সময় কোনও আহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পরপর শহরজুড়ে প্রায় ৫০ জন পুলিশ কর্মকর্তাকে মোতায়েন করা হয়েছিল।

জাতিগত উত্তেজনা

ফ্রান্সের প্যারিসের শহরতলী নন্তেরে মঙ্গলবার ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে এক কিশোরকে গাড়ি থামাতে বলে পুলিশ। তা না করায় ১৭ বছর বয়সী নাহেল নামের ওই কিশোরকে কাছ থেকে গুলি করেন এক পুলিশ কর্মকর্তা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এ ঘটনার প্রতিবাদে ফ্রান্সজুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

ক্ষুব্ধ বিক্ষোভকারীরা আলজেরীয় বংশোদ্ভূত নাহেলের হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশে গাড়িতে আগুন দিচ্ছে, অবকাঠামোতে ভাঙচুর করছে। এমনকি পুলিশের সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে পড়ছে।

তার মৃত্যুর দৃশ্যটি ভিডিওতে ধারণ করা হয়েছিল; যা সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এই ঘটনাটি ফ্রান্সে সংখ্যালঘুদের বিরুদ্ধে পুলিশি সহিংসতাকে নতুন করে সামনে নিয়ে আসে।

বৃহস্পতিবার বিক্ষোভটি বেলজিয়ামেও ছড়িয়ে পড়ে। সহিংস কর্মকাণ্ডের দায়ে দেশটিতে এখন পর্যন্ত ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

/এসপি/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম