ইঙ্গ-মার্কিন সম্পর্ক ভাঙবে না: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
১০ জুলাই ২০২৩, ২২:০৭আপডেট : ১০ জুলাই ২০২৩, ২২:০৭

যুক্তরাজ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভাঙবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে বৈঠকে তিনি এই মন্তব্য করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বসভবন ১০ নং ডাউনিং স্ট্রিটে বাইডেন ও সুনাক বৈঠক করেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডাউনিং স্ট্রিটের এই বাসভবনে বাইডেনের এটিই প্রথম সফর। লিথুয়ানিয়ায় ন্যাটো সম্মেলনে যোগ দিতে ইউরোপ সফরের অংশ হিসেবে তিনি লন্ডনে অবস্থান করছেন। সুনাকের সঙ্গে বৈঠক ছাড়াও তিনি উইন্ডসর ক্যাসেলে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত বৈঠক করেছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানানোর পর কৌতুক করে বাইডেন বলেন, ‘ফিরে এসে ভালো লাগছে।’

তিনি বলেন, ‘আমাদের অনেক কিছু নিয়ে কথা বলার আছে। আমরা মনে হয় আমরা ভালো করছি। আমরা ইতিবাচক দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের সম্পর্ক ভাঙবে না।’

তাদের আলোচনায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ গুরুত্ব পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেনে ক্লাস্টার বোমা পাঠানোর মার্কিন সিদ্ধান্ত ঘোষণার পর দুই নেতার এটিই প্রথম বৈঠক। যে ১২৩টি দেশ এই বোমার ব্যবহার ও উৎপাদন নিষিদ্ধ করার কনভেনশনে স্বাক্ষর করেছে, যুক্তরাজ্য সেগুলোর একটি। তবে যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়া এতে স্বাক্ষর করেনি।

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি