রাশিয়ায় আফ্রিকার নেতাদের স্বাগত জানালেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুলাই ২০২৩, ১৯:১১আপডেট : ২৭ জুলাই ২০২৩, ২১:২২

সেন্ট পিটার্সবার্গে রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনের উদ্বোধনী দিনে আফ্রিকার নেতাদের স্বাগত জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের শস্য রফতানি চুক্তি থেকে মস্কোর বেরিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার এই সম্মেলন শুরু হয়েছে। টিআরটি ওয়ার্ল্ড এই খবর জানিয়েছে।

দুই দিনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে পুতিন বলেছেন, সাম্প্রতিক সময়ে আফ্রিকার সঙ্গে আমরা সহযোগিতার একটি নতুন দিগন্তে পৌঁছেছি। আমরা এটিকে আরও বিকাশ করতে চাই।

ইউক্রেনে সর্বাত্মক আক্রমণের পর থেকে আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে আছে রাশিয়া। কিন্তু আফ্রিকার কিছু দেশ এখনও সমর্থন দিয়ে যাচ্ছে পুতিনকে।

ক্রেমলিনের পররাষ্ট্রনীতি উপদেষ্টা ইউরি উশাকভের মতে, রাশিয়া-আফ্রিকা সম্পর্ক নিয়ে আলোচনা হবে।

ক্রেমলিন জানিয়েছে, শুক্রবার আফ্রিকান রাষ্ট্রপ্রধানদের সঙ্গে মধ্যাহ্নভোজের সময়  ইউক্রেন ইস্যু নিয়ে আলোচনা করবেন পুতিন।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাসহ ১৭ আফ্রিকান নেতা রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন। এই শীর্ষ সম্মেলনটি দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে ২০১৯ সালে দক্ষিণ রাশিয়ার সোচিতে আনুষ্ঠিত হয়েছিল।

/এসএইচএম/এএ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের