জার্মানির মসজিদে হুমকি দিয়ে চিঠি

আন্তর্জাতিক ডেস্ক
০৫ আগস্ট ২০২৩, ১০:১৫আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১০:১৫

জার্মানির একটি মসজিদ একটি হুমকিমূলক চিঠি পেয়েছে বলে দাবি করেছেন এক কর্মকর্তা। তিনি জানিয়েছেন, লোয়ার স্যাক্সনি রাজ্যের ব্রামশে শহরের ইয়ুপ সুলতান মসজিদকে উদ্দেশ্য করে শুক্রবার চিঠিটি পাঠানো হয়।

এতে বলা হয়েছে, ‘এভাবে চালিয়ে যাও। আমরা ইহুদিদের সঙ্গে যা করেছি, তোমাদের সঙ্গেও তা করব। সেই দিন বেশি দূরে নয়।’

চিঠিতে ইসলাম ধর্মকেও অবমাননা করা হয়েছে।

তুর্কি-ইসলামিক ইউনিয়ন ফর রিলিজিয়াস অ্যাফেয়ার্স (ডিআইটিআইবি) এর সঙ্গে সংযুক্ত মসজিদের সভাপতি আহমেত ইরমাক বলেন, ‘সপ্তাহের শুরুতে এই অঞ্চলের আরেকটি মসজিদ এমন হুমকিমূলক চিঠি পেয়েছে।’

দুটি চিঠিই এনএসইউ ২.০ দিয়ে সিল করা হয়েছিল। এটি নব্য-নাৎসি গোষ্ঠীবিরোধীদের প্রতীক।

জার্মানিতে মসজিদে হামলা বেড়েছে

ইরমাক বলেন, ‘প্রায় এক বছর আগে ই-মেইলের মাধ্যমে একই ধরনের একটি চিঠি পাঠানো হয়েছিল। এসব উদ্বেগ বাড়ায়। কর্তৃপক্ষকে এদিকে মনোযোগ দেওয়ার অনুরোধ করছি।’

তিনি বলেন, ‘আমরা থানায় একটি ফৌজদারি অভিযোগ দায়ের করেছি।’

ডিআইটিআইবি’র মতে, গত বছর জার্মানিতে অন্তত ৩৫টি মসজিদে হামলা হয়েছে। এসব হামলার বেশিরভাগই দেশটিতে মুসলিমবিরোধী মনোভাব এবং দক্ষিণপন্থি চরমপন্থা থেকে অনুপ্রাণিত।

সুইডেন এবং ডেনমার্কে কোরআন অবমাননামূলক কর্মকাণ্ডের পরপর এই হুমকি সতর্কতাটি আসে। এ ঘটনা নিয়ে মুসলিম বিশ্বের ব্যাপক নিন্দার মুখে পড়ে দেশদুটি।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

/এসপি/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম