ইউক্রেনের বিশ্ববিদ্যালয় ও থিয়েটারে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭, আহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
১৯ আগস্ট ২০২৩, ১৭:৫৫আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ২২:১০

ইউক্রেনের উত্তরাঞ্চলের চেরনিহিভ শহরের কেন্দ্রস্থলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে শিশুসহ অন্তত ৭ জন নিহত এবং আহত শতাধিক। এক বিবৃতিতে শনিবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দেশটির অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী ইহোর ক্লাইমেনকো।

অর্থোডক্স ক্যালেন্ডার অনুযায়ী শনিবার (১৯ আগস্ট) ইউক্রেনে ছুটির দিন ছিল। এ দিনেই শহরটিতে ভয়াবহ হামলা চালালো রুশ বাহিনী। ইহোর ক্লাইমেনকো বলেন, একটি বিশ্ববিদ্যালয় ও থিয়েটারে আঘাত হানে রুশ ক্ষেপণাস্ত্র। এ ঘটনায় ১১ শিশু গুরুতর আহত হয়।

তিনি আরও বলেন, ছয় বছরের এক শিশু নিহত হয়েছে। তার মায়ের অবস্থাও গুরুতর। মেয়েটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছে পুলিশ। কিন্তু অতিরিক্তি রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা আর বাঁচাতে পারেননি।

ঘটনাস্থলে দমকল বাহিনীর গাড়ি, ছবি: রয়টার্স

ঘটনাটি ঘটে স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে। শহরের ব্যস্ততম এলাকায় হামলায় ছোটাছুটি শুরু করে দেয় স্থানীয়রা। অনেকে আতঙ্কে দৌড়ে পালাতে থাকে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্ষয়ক্ষতির কিছু ছবি তাৎক্ষণিক সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। এতে দেখা গেছে, বেশ কিছু অবকাঠামো ও গাড়ি ক্ষতিগ্রস্ত। ক্ষেপণাস্ত্রের আঘাতে আশপাশে ধোঁয়া উড়ছে। পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন বাসিন্দারা।

শহরটিতে কিছু সময়ের জন্য বিমান হামলার সাইরেন বাজতে থাকে। বাসিন্দারা যে যার মতো নিরাপত্তা স্থানে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন।

সূত্র: সিএনএন

/এলকে/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম