যুক্তরা‌জ্যে বিএন‌পির পদযাত্রা কর্মসূচি  

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
৩০ আগস্ট ২০২৩, ০১:২০আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ০১:২০

বাংলা‌দে‌শে বর্তমান সরকা‌রের পদত্যাগের এক দফা দা‌বি‌তে মঙ্গলবার (২৯ আগষ্ট) লন্ডনে গণ পদযাত্রা কর্মসূচি ক‌রে‌ছে যুক্তরাজ্য বিএন‌পি। মার্চ ফর ডে‌মো‌ক্রেসি না‌মের এ পদযাত্রা স্থানীয় সময় মঙ্গলবার দুপু‌রে সেন্ট্রাল লন্ডনের হাইড পার্ক কর্নার থে‌কে শুরু হয়। এতে বিএন‌পিপন্থি বি‌ভিন্ন সংগঠন ও পেশাজীবিরা যোগ দেন। 

সমাবে‌শে অংশ নেয়া টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সা‌বেক ডেপু‌টি মেয়র অ‌হিদ আহমদ বলেন, ‘মহান মু‌ক্তিযু‌দ্ধের পর বাংলা‌দেশি ক‌মিউ‌নি‌টির মধ্যে জনসমাগ‌মের দিক থে‌কে স্মরণকা‌লের এ‌টিই বৃহত্তম সমা‌বেশ।’ 

জানা গে‌ছে, সমা‌বেশ সফল কর‌তে যুক্তরাজ্য বিএন‌পির ৪২টি জোনে গত এক মাস ধ‌রে জোনাল ক‌মি‌টির নেতা‌দের সঙ্গে ধারাবাহিক বৈঠক ক‌রে আস‌ছি‌লেন যুক্তরাজ্য বি‌এন‌পির সভাপ‌তি ও সাধারণ সম্পাদক। মস‌জিদ, মা‌র্কেটসহ বাংলা‌দেশি অধ্যুষিত এলাকায় বিতরণ করা হয় পদযাত্রা কর্মসূচিতে যোগ দেবার আমন্ত্রণ সংব‌লিত লিফ‌লেট।

কেবল পুর্ব লন্ড‌নেই বাস ক‌রেন প্রায় আড়াই লাখ বাংলা‌দেশি। ৪২টি জোন থে‌কে বাস, প্রাইভেকার ও ট্যাক্সি নি‌য়ে বিএন‌পির দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা সমা‌বে‌শে অংশ নেন। ইউরো‌পের বি‌ভিন্ন দেশ থে‌কেও নেতাকর্মীরা এতে যোগ দেন।

/এসপি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম