ইউক্রেনের পাল্টা আক্রমণ ব্যর্থ, দাবি পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৮আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৭

রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণে অগ্রসরের দাবি করছে ইউক্রেন, অন্যদিকে এই অভিযানকে আবারও ব্যর্থ বললেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

কিয়েভের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি পূর্বাঞ্চলের ডনেস্কের বাখমুত শহরের চারপাশে বড় ধরনের অগ্রগতির দাবি করেছে। পাশপাশি আরও কয়েক দিকে রাশিয়ার সেনাদের বিরুদ্ধে অভিযান চলছে জেলেনস্কির বাহিনীর। এ পরিস্থিতিতে ভেস্তে যাওয়া শস্যচুক্তি পুনরুদ্ধারে রাশিয়ার সোচিতে তুর্কি প্রেসিডেন্ট রজ্যব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে পুতিনের। সংবাদ সম্মেলনে রণাঙ্গনে ইউক্রেনের অগ্রগতির খবর নাকচ করে দিয়েছেন পুতিন।

প্রেসিডেন্ট পুতিনকে উদ্ধৃত করে রাশিয়ার রাষ্ট্রীয় নিউজ এজেন্সি তাস জানিয়েছে, পাল্টা আক্রমণ ব্যর্থ, কিন্তু থেমে যায়নি। এভাবেই চলবে।

রুশ নেতা পুনর্ব্যক্ত করে বলেছেন, ইউক্রেনে মস্কো নিয়ন্ত্রিত অঞ্চলে রুশ প্রতিরক্ষা অবস্থানের বিরুদ্ধে কোনও অগ্রগতি লাভ করতে পারেনি তারা।

তবে ফ্রন্ট লাইনের বাস্তবতটা ভিন্ন বলছেন রাশিয়ার একাধিক সামরিক ব্লগার এবং আন্তর্জাতিক সামিরক বিশ্লেষকরা। তাদের মতে, ইউক্রেনে লড়াইয়ে গোলাবারুদ, অস্ত্র এবং খাদ্য সংকটে ভুগছে রুশ বাহিনী।

সোমবার ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার দাবি করেছেন, কিয়েভের বাহিনী গত সপ্তাহে পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের আশেপাশে প্রায় ৩ কিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে। সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম