পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

আন্তর্জাতিক ডেস্ক
০৩ অক্টোবর ২০২৩, ১৫:৫৮আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১৬:২৯

এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। বাংলাদেশ সময় মঙ্গলবার (৩ অক্টোবর) বিকাল পৌনে ৪টার দিকে এক সংবাদ সম্মেলনে পদার্থে নোবেল বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিস অ্যাকাডেমি।

এবারের পদার্থে নোবেলজয়ী তিন বিজ্ঞানী হলেন, মার্কিন বিজ্ঞানী পিয়ের অ্যাগোস্টিনি, হাঙ্গেরীয় বিজ্ঞানী ফেরেন্স ক্রাউজ এবং ফরাসি বিজ্ঞানী অ্যান লিয়ের। পরমাণু এবং অণুর ভিতরে ইলেকট্রনের জগৎ নিয়ে পরীক্ষার জন্য তাদের এই পুরস্কার প্রদান করা হয়।

নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা আলোর অত্যন্ত সংক্ষিপ্ত স্পন্দন তৈরি করার একটি উপায় প্রদর্শন করেছেন। যা ইলেক্ট্রনের চলাচল বা শক্তি পরিবর্তনের দ্রুতগতির প্রক্রিয়াগুলো পরিমাপ করতে ব্যবহার করা যেতে পারে। তাদের অবদানের ফলে দ্রুতগতির প্রক্রিয়াগুলো অনুসন্ধান করা সম্ভব হয়েছে, যা আগে অসম্ভব ছিল।

আরও পড়ুন: কোভিডের ভ্যাকসিনে অবদান রাখায় নোবেল পেলেন দুই বিজ্ঞানী

২০২২ সালে পদার্থবিজ্ঞানে যৌথভাবে ফ্রান্সের অ্যালাইন অ্যাসপেক্ট, যুক্তরাষ্ট্রের জন এফ. ক্লজার এবং অস্ট্রিয়ার অ্যান্টন জেইলিঙ্গার নোবেল পুরস্কার পেয়েছিলেন। বেল ইনিকোয়ালিটিস এবং পাইওনিয়ারিং কোয়ান্টাম ইনফরমেশন সায়েন্সে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার পেয়েছেন তারা।

প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবার নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয় সোমবার (২ অক্টোবর) থেকে। এদিন চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ী হিসেবে চিকিৎসা বিজ্ঞানে অবদান রাখায় এ বছর নোবেল পুরস্কার জিতলেন কাতালিন ক্যারিকো ও ড্র ওয়াইজম্যান। কোভিড-১৯-এর বিরুদ্ধে এমআরএনএ টিকার বিকাশে সহায়ক নিউক্লিওসাইড বেস পরিবর্তন আবিষ্কারে এই পুরস্কার পেলেন তারা। কাতালিন ক্যারিকো হাঙ্গেরিয়ান-মার্কিন বিজ্ঞানী এবং ড্র ওয়াইজম্যান মার্কিন চিকিৎসক ও বিজ্ঞানী। আগামীকাল ৪ অক্টোবর ঘোষণা করা হবে রসায়নে নোবেলজয়ীর নাম। ৫ অক্টোবর সাহিত্য এবং ৬ অক্টোবর শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে।

বিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে বিশেষ অবদানের জন্য ছয়টি ক্যাটাগরিতে প্রতি বছর নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে। প্রতিবছর চিকিৎসা বিজ্ঞান ক্যাটাগরি দিয়ে জয়ীদের নাম ঘোষণা শুরু করে নোবেল কমিটি। নোবেল শান্তি পুরস্কার ঘোষণা হয় নরওয়ে থেকে। সাহিত্য ও অর্থনীতির মতো অন্য পুরস্কারগুলো সুইডেন থেকে ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ১৯০৫ সালে নোবেল পুরস্কার প্রদান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত চিকিৎসা ক্ষেত্রে ১০৯ বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। তবে কমিটি বরাবরই পুরস্কারের জন্য মনোনীতদের নাম-পরিচয় গোপন রেখে আসছে। 

১৮৯৫ সালের নভেম্বরে আলফ্রেড নোবেল নিজের মোট উপার্জনের ৯৪ শতাংশ (৩ কোটি সুইডিশ ক্রোনার) দিয়ে উইলের মাধ্যমে নোবেল পুরস্কার প্রবর্তন করেন। এই বিপুল অর্থ দিয়েই শুরু হয় পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা বিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার প্রদান। ১৯৬৮-তে তালিকায় যুক্ত হয় অর্থনীতি। পুরস্কার ঘোষণার আগেই মৃত্যুবরণ করেছিলেন আলফ্রেড নোবেল।

 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের