সীমান্ত অঞ্চলে ইউক্রেনের ৩১টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
০৪ অক্টোবর ২০২৩, ২১:৫৬আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ২১:৫৬

ইউক্রেনের ৩১টি ড্রোন ধ্বংসের দাবি করেছে রুশ আকাশ প্রতিরক্ষাবাহিনী। বুধবার (০৪ অক্টোবর) রাশিয়ার সীমান্ত অঞ্চল বেলগোরোড, ব্রায়ানস্ক ও কুরস্কে এসব ড্রোন ধ্বংস করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

রুশ মন্ত্রণায়ল এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছে, রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেন ‘সন্ত্রাসী হামলা’ চালিয়েছে। তাদের প্রচেষ্টাকে বানচাল করেছে রুশবাহিনী।

মন্ত্রণালয় আরও বলেছে, ক্রিমিয়ায় একটি দ্রুতগতি সম্পন্ন সামরিক নৌযান ও তিনটি জেট স্কি দিয়ে হামলার চেষ্টা  চালিয়েছে ইউক্রেন। এটিও প্রতিহত করা হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্রিমিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেন। মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের জাহাজবিধ্বংসী নেপচুন ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা হয়েছে।

সিএনএন-এর পক্ষ থেকে স্বতন্ত্রভাবে রাশিয়ার দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

/এসএইচএম/এএ/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান