নিজের ক্ষতি উপেক্ষা করে ইউক্রেনের ওপর রাশিয়ার চাপ

আন্তর্জাতিক ডেস্ক
২৬ অক্টোবর ২০২৩, ১৮:৪০আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১৮:৪৯

নিজের ক্ষয়ক্ষতির দিকে না তাকিয়ে পূর্ব ইউক্রেনের শহর আভদিভকা দখল করতে অভিযান চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। বুধবার এই অভিযানের কথা জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই সপ্তাহ ধরে ডনেস্কের আভদিভকাতে অভিযান চালিয়ে আসছে রাশিয়া। এই অঞ্চলটিকে ইউক্রেনীয় প্রতিরোধের প্রাচীর হিসেবে দেখা হয়।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বাহিনীর মুখপাত্র ওলেক্সান্ডার শুপুন টিভিতে বলেন, রাশিয়া ৩০-৪০ জনের ছোট পদাতিক সেনা দল নিয়ে এগিয়ে আসে। রুশ বাহিনী এগিয়ে আসার চেষ্টা করলেই আমরা তাদেরকে পিছু হটিয়ে দিয়েছি।

তিনি আরও বলেন, এই অভিযানে গত ছয় দিনে দুই হাজার ৫০০ রুশ সেনা নিহত ও আহত হয়েছে।

আভদিভকার সামরিক প্রশাসনের প্রধান ভিটালি বারবাশ বলেন, রাশিয়া উত্তর দিক থেকে চাপ প্রয়োগ করছে। কিন্তু ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা রেললাইন অতিক্রম করতে পারেনি।

/এসএইচএম/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী