আত্মসমর্পণকারী ইউক্রেনীয় সেনাদের গুলি করছে রুশ বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২৩, ২২:১৫আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ২২:৪০

রুশ বাহিনীর বিরুদ্ধে দুজন আত্মসমর্পণকারী ইউক্রেনীয় সেনা কর্মকর্তাকে গুলি করে হত্যার অভিযোগ এনেছে কিয়েভ। গুলি করার পর নিহত সেনাদের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটিকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছেন কিয়েভ কর্মকর্তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনের জেনারেল কৌঁসুলি অফিস জানিয়েছে, ভিডিওতে দেখা গেছে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর পোশাক পরা দুই নিরস্ত্র সেনাকে রুশ বাহিনীর সদস্যরা গুলি করছে। পোকরোভস্ক জেলায় ঘটনাটি ঘটেছে।

রয়টার্স জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার সত্যতা, তারিখ ও ঘটনার স্থান যাচাই করতে পারেনি বার্তা সংস্থাটি। এই ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন-রাশিয়ার ২১ মাসের যুদ্ধে যুদ্ধাপরাধ অস্বীকার করে আসছে রাশিয়া। এ দিকে রাশিয়ার অনবরত যুদ্ধ আইন লঙ্ঘন করার অভিযোগ করে যাচ্ছে কিয়েভ।

ইউক্রেনের মানবাধিকার ন্যায়পাল দিমিত্রো লুবিনেট শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বলেন, আত্মসমর্পণকারীকে হত্যা যুদ্ধাপরাধের শামিল।

তিনি আরও বলেন, ছড়িয়ে পড়া ভিডিওতে হত্যাকাণ্ডটি জেনেভা কনভেনশনের লঙ্ঘন এবং আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি অসম্মান। 

ইউক্রেনের তাভরিয়া সামরিক কমান্ডের মুখপাত্র ওলেক্সান্ডার শুপুন ইউক্রেনস্কা প্রাভদা নিউজকে বলেছেন, প্রতিদিনই যুদ্ধের নিয়ম লঙ্ঘন করছে রাশিয়া।

/এসএইচএম/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী