ট্রাম্পের প্রেসিডেন্ট প্রার্থিতা নিয়ে রায় দেবেন আদালত

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জানুয়ারি ২০২৪, ১১:৪৯আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১৮:৩৩

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কি-না এ বিষয়ে একটি ঐতিহাসিক মামলার শুনানি করতে যাচ্ছে মার্কিন সুপ্রিম কোর্ট। আগামি ফেব্রুয়ারি মাসে এই শুনানি হবে বলে জানানো হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

২০২৪ সালের মার্কিন নির্বাচনে দেশটির কলোরাডো অঙ্গরাজ্যে ট্রাম্পকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। রাজ্যটির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিল ট্রাম্প। ট্রাম্পের এই আপিল গ্রহণ করতে সম্মত হয়েছেন বিচারকরা।

ফেব্রুয়ারিতেই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন আদালত এবং এই রায় দেশব্যাপী প্রযোজ্য হবে। তবে ঠিক কত তারিখে এই শুনানি হবে তা এখনও ঘোষণা করা হয়নি।

যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে আসন্ন নির্বাচনে ট্রাম্পকে অযোগ্য ঘোষণা করার চেষ্টা চলছে। তার বিরুদ্ধে ওইসব রাজ্য কর্তৃপক্ষের একটিই অভিযোগ, তিন বছর আগে সংগঠিত হওয়া ইউএস ক্যাপিটল দাঙ্গার সময় বিদ্রোহে জড়িত ছিলেন ট্রাম্প।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, প্রার্থী হিসেবে ট্রাম্প অযোগ্য কি-না তা নির্ধারণের আইনি চ্যালেঞ্জগুলো গৃহযুদ্ধ-সময়কার সাংবিধানিক সংশোধনীর ওপরে নির্ভর করছে।

মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনী অনুসারে ‘বিদ্রোহ বা বিদ্রোহে জড়িত’ যে কেউ ফেডারেল পদে লড়তে পারবেন না।

তবে সাবেক এই প্রেসিডেন্টের আইনজীবীরা বলছেন, এই আইন প্রেসিডেন্টের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

তার আইনজীবীরা আরও বলেছেন, ‘কলোরাডো সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অসাংবিধানিকভাবে রাজ্যটির লক্ষ লক্ষ ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করবে। একইসঙ্গে এটি সম্ভবত দেশব্যাপী কয়েক লাখ ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য একটি টেমপ্লেট হিসেবে ব্যবহার করা হবে।’

নির্বাচনে অযোগ্য ঘোষণা করায় মেইন অঙ্গরাজ্যের নির্বাচনী কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধেও আপিল করেছেন ট্রাম্প।

গত মাসে কলোরাডোর উচ্চ আদালতের ৪-৩ সিদ্ধান্তে ট্রাম্পকে রাজ্যটির নির্বাচনে অযোগ্য হিসেবে ঘোষণা করা হয়। মার্কিন ইতিহাসে এই প্রথম ১৪তম সংশোধনী আইন ব্যবহার করে কোনও প্রেসিডেন্ট প্রার্থীকে অযোগ্য ঘোষণা হয়।

তাই এই ধারাটি কীভাবে ব্যাখ্যা করা যায় তা নিয়ে প্রথমবারের মতো বিবেচনা করতে যাচ্ছে সুপ্রিম কোর্ট।

/এএকে/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম