হামাসকে ধ্বংসের ইসরায়েলি পরিকল্পনা সফল হচ্ছে না: ইইউ’র বোরেল

আন্তর্জাতিক ডেস্ক
২২ জানুয়ারি ২০২৪, ১৮:৩০আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৮:৩৭

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, গাজায় ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে ধ্বংস করার ইসরায়েলি পরিকল্পনা সফল হচ্ছে না। ইসরায়েলের বিরোধিতা থাকলেও ইইউর উচিত দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য উদ্যোগ নেওয়া। সোমবার (২২ জানুয়ারি) ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের মাসিক বৈঠকে এসব কথা বলেন তিনি। এবার বৈঠকটিতে সৌদি আরব, জর্ডান, মিসর ও আরব লিগের মহাসচিব উপস্থিত রয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এই বৈঠকে ইসরায়েলে হামাসের ৭ অক্টোবরের হামলা এবং গাজায় ইসরায়েলের পাল্টা অভিযানের পরিণতি নিয়ে মূলত আলোচনা হবে। পৃথকভাবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ ও ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি বৈঠকে হাজির হবেন। বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

রবিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রকে ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি বলে উল্লেখ করেছেন। ইসরায়েল জর্ডান নদীর পশ্চিমের ভূখণ্ডের পূর্ণ নিরাপত্তার দায়িত্বে থাকবে। এই ভূখণ্ডের মধ্যে রয়েছে গাজা ও ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীর।

হামাসকে ধ্বংসের জন্য গাজায় উপত্যকায় ইসরায়েলের তিন মাসব্যাপী যুদ্ধের কথা ইঙ্গিত করে সাংবাদিকদের বোরেল বলেছেন, তাদের মাথায় আর কী সমাধান আছে। সব ফিলিস্তিনিকে সরে যেতে হবে? সবাইকে মেরে ফেলতে হবে? তারা যেভাবে হামাসকে ধ্বংস করছে এটি সঠিক উপায় নয়। তারা কয়েক প্রজন্মের বিদ্বেষের বীজ বপন করছে।

বোরেল বলেছেন, ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য একটি আন্তর্জাতিক উদ্যোগের জন্য চাপ দিতে চেয়েছিলেন তিনি। এই বিষয়ে কয়েক দশক আগে আলোচনা বন্ধ হয়ে যায়।  

গাজা উপত্যকায় ইসরায়েলি বোমাবর্ষণ ও স্থল অভিযানে ২৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। উপকূলীয় ছিটমহলটির ২৩ লাখ বাসিন্দার ৮০ শতাংশ বাস্তচ্যুত হয়েছেন। ইসরায়েল বলেছে, তাদের এই যুদ্ধ আরও কয়েক মাস ধরে চলবে। হামাস নির্মূল না হওয়া, সব জিম্মির মুক্তি এবং উপত্যকায় নিরাপত্তা হুমকি নিশ্চিহ্ন না করা পর্যন্ত তারা থামবে না।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি