ন্যাটোতে যোগদানে তুরস্কের সম্মতি পেলো সুইডেন

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৪, ১৭:৩০আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ১৭:৩০

নানা চড়াই উতরাইয়ের পর অবশেষে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানে তুরস্কের সম্মতি পেলো সুইডেন। তুরস্কের সংসদ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সুইডেনের ন্যাটো সদস্যপদের অনুমোদন দিয়েছে। এই অনুমোদনের জন্য দেশটিকে ২০ মাস অপেক্ষা করতে হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

তুরস্কের সাধারণ পরিষদে দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোয়ানের ক্ষমতাসীন জোট সংখ্যাগরিষ্ঠ। এই পরিষদের সুইডেনের ন্যাটোতে যোগদানের প্রস্তাবটি ২৮৭-৫৫ ভোটে পাস হয়েছে।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রার আগ্রাসনের প্রতিক্রিয়ায় ও  তার আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে ন্যাটোতে যোগদানের জন্য আবেদন করেছিল সুইডেন।

ন্যাটোতে নতুন সদস্য গ্রহণের বিষয়ে একটি অন্যতম শর্ত হলো, সব ন্যাটো সদস্যদের আবেদনকারী দেশগুলোকে অনুমোদন দিতে হবে। ২০২২ সালে সুইডেন এবং ফিনল্যান্ড ন্যাটোতে যোগদানের আবেদন করলে এতে ভেটো দেয় তুরস্ক। তাদের অভিযোগ, তুরস্ক যেসব গোষ্ঠীগুলোকে সন্ত্রাসবাদী বলে চিহ্নিত করে সেসব গোষ্ঠীগুলোকে সুরক্ষা দেয় দেশ দুটি। 

তবে প্রাথমিকভাবে আপত্তি করলেও পরে গত বছরের এপ্রিলে ফিনল্যান্ডকে ন্যাটোতে যোগদানের অনুমোদন দিয়েছিল তুরস্ক। একসঙ্গে আবেদন করলেও তখন বঞ্চিত হয়েছিল সুইডেন। তবে অনুমোদন না দিলেও সুইডেনকে তখন হাঙ্গেরির সঙ্গে অপেক্ষমান তালিকায় রাখা হয়।

তুরস্কের পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিশনের প্রধান এবং ক্ষমতাসীন একে পার্টির সদস্য ফুয়াত ওকতে বলেন, ‘জোটের প্রতিরোধ ক্ষমতাকে উন্নত করতে আমরা ন্যাটোর সম্প্রসারণকে সমর্থন করি…আমরা আশাবাদী, সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে ফিনল্যান্ড এবং সুইডেনের অবস্থান আমাদের অন্যান্য মিত্রদের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।’

তুরস্কের পার্লামেন্টের অনুমোদনকে স্বাগত জানিয়েছেন সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রম। একটি বিবৃতিতে বিলস্ট্রম বলেছেন, ‘আমরা এখন অনুমোদনের নথিতে প্রেসিডেন্ট এরদোয়ানের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছি।’

মঙ্গলবার একটি বিবৃতিতে মার্কিন রাষ্ট্রদূত জেফ ফ্লেক বলেছেন, ‘আজ ন্যাটোতে সুইডেনের প্রবেশের অনুমোদন দেওয়ায় তুর্কি সংসদের সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছি।’

এরদোয়ান কয়েক দিনের মধ্যেই আইনটিতে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে।

/এএকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী