ইউক্রেনকে আরও ৫ হাজার ৪শ কোটি ডলার দিচ্ছে ইইউ

আন্তর্জাতিক ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১৫আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫১

ইউক্রেনকে আরও ৫ হাজার ৪শ কোটি ডলার মূল্যের সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এ বিষয়ে একমত হয়েছেন ব্লকের নেতারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা একটি পোস্টে ইইউ নেতাদের কাউন্সিলের সভাপতি চার্লস মিশেল বলেছেন, ২৭ ইইউ সদস্যই ইউক্রেনের জন্য আরও ৫ হাজার ৪শ কোটি ডলার সহায়তা প্যাকেজ দিতে সম্মত হয়েছেন।

তিনি বলেন, ‘এটি ইউক্রেনের জন্য অটুট, দীর্ঘমেয়াদি এবং অনুমানযোগ্য তহবিল।’

এসময় তিনি আরও বলেন, ইউক্রেনের সমর্থনে নেতৃত্ব ও দায়িত্ব নিচ্ছে ইইউ। আমরা জানি এর গুরুত্ব কী।

ইউক্রেনের সামরিক সহায়তা ইস্যুতে আলোচনা করার জন্য বৃহস্পতিবার একটি শীর্ষ সম্মেলন করেছিলেন ইইউ’র নেতারা। ওই বৈঠকের পরই ইউক্রেনকে এই সহায়তা প্যাকেজ প্রদানে সম্মত হন তারা।

বৈঠকের আগেও শঙ্কা ছিল, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এই সহায়তার অনুমোদন আটকে দেবেন। কেননা, এর আগেও ডিসেম্বরে ইউরোপিয়ান সামিটে এই সহায়তা প্যাকেজ নিয়ে আলোচনা হলে তাতে অসম্মতি জানিয়েছিলেন তিনি।

কূটনৈতিক সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, নতুন এই চুক্তির আওতায় ‘প্রয়োজনে’ এটি নিয়ে আলোচনা ও পর্যালোচনার সুযোগ থাকবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, এটি ‘ইউরোপের জন্য আনন্দের দিন।’

/এএকে/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের