জার্মানিতে পরিবহন কর্মীদের ধর্মঘট, দুর্ভোগে লাখো যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৫আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৪৫

উন্নত কর্ম পরিবেশ ও মজুরি বৃদ্ধির দাবিতে জার্মানিজুড়ে ধর্মঘট পালন করছেন পরিবহন কর্মীরা। শুক্রবার (২ জানুয়ারি) দেশজুড়ে পরিবহন খাতের ৯০ হাজার কর্মীরা ধর্মঘটে গেছেন। বাস ও ট্রাম চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন লাখো যাত্রী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

বাভারিয়া ছাড়া দেশটির সব রাজ্যে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছিল শ্রমিক সংঘ ভার্দি। সাম্প্রতিক সপ্তাহে করা সিরিজ ধর্মঘটের মধ্যে সর্বশেষ ঘটনা এটি। এতে করে দেশটির পরিবহন খাত প্রায় অচল হয়ে পড়েছে।

একটি বিবৃতিতে বলা হয়েছে, ভার্দির মূল দাবি উন্নত কর্মপরিবেশ এবং কর্ম ঘণ্টা কমানোসহ বেতনভুক্ত ছুটির সংখ্যা বাড়ানো।

সোমবার এক বিবৃতিতে ভার্দির ডেপুটি চেয়ারম্যান ক্রিস্টি বেহেল বলেছেন, পরিবহন খাতে আমাদের নাটকীয়ভাবে শ্রমিকের ঘাটতি রয়েছে এবং অভাবনীয় চাপের মধ্যে পড়েছেন কর্মীরা। পর্যাপ্ত কর্মী না থাকায় সব কাউন্টারেই প্রতিদিন বাস ও ট্রেন পরিষেবা বাতিল করা হচ্ছে।

এক মুখপাত্র জানিয়েছেন, আমরা আরও উন্নত কর্ম পরিবেশ এবং পরিবহণ খাতের ভবিষ্যতের জন্য একসঙ্গে কাজ করছি।

জার্মানির এয়ারপোর্ট অ্যাসোসিয়েশন এডিভি জানিয়েছে, বৃহস্পতিবার দেশটির ১১টি বিমানবন্দরে নিরাপত্তা কর্মীরা ধর্মঘট পালন করেছেন। ফলে বাতিল বা বিলম্বিত হয়েছে এক হাজার ১০০শটি ফ্লাইট। এতে দুই লাখ যাত্রীকে দুর্ভোগ পোহাতে হয়েছে।

হামবার্গে শুক্রবার ভোররাত ৩ টা থেকে মধ্যরাত পর্যন্ত ধর্মঘটের ডাক দিয়েছে ভার্ডি।

সংঘটি জানিয়েছে, দেশটিতে মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রাখতে তারা মজুরি বৃদ্ধি এবং এককালীন ৩ হাজার ইউরো অর্থ প্রদানের দাবি জানিয়েছিল।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম