হাজার হাজার দূরপাল্লার ড্রোন তৈরি করবে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৯আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৯

চলতি বছর হাজার হাজার দূরপাল্লার ড্রোন তৈরি করবে ইউক্রেন। যেসব ড্রোন রাশিয়ার গভীরে আঘাত হানতে সক্ষম হবে। ইতোমধ্যে ১০টি কোম্পানি ড্রোন উৎপাদন শুরু করেছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) ইউক্রেনের ডিজিটাল মন্ত্রী মিখাইলো ফেদোরভ এসব কথা তুলে ধরেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক সাক্ষাৎকারে মিখাইলো ফেদোরভ ইউক্রেনের ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়ে বিশদ তুলে ধরেছেন। সম্প্রতি রাশিয়ার তেলের স্থাপনায় ইউক্রেনীয় ড্রোন হামলা নিয়ে বিতর্কের মধ্যে এসব কথা বলেছেন তিনি।

রয়টার্সকে তিনি বলেছেন, দূরপাল্লার কামিকাজি ড্রোনের শ্রেণি বাড়ছে। এগুলোর রেঞ্জ ৩০০, ৫০০, ৭০০ ও ১ হাজার কিলোমিটার হচ্ছে। দুই বছর আগে এমন শ্রেণির ড্রোন ছিল না।

রাশিয়ার তেলের স্থাপনায় সাম্প্রতিক হামলা সরকারের ড্রোনের বাজারের অগ্রগতি ও অর্থায়নে অগ্রগতির প্রতিফলন বলে উল্লেখ করেছেন ইউক্রেনীয় মন্ত্রী। 

তিনি বলেছেন, সামরিক প্রযুক্তির স্টার্টআপের জন্য গত বছর সরকার আড়াই মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে। চলতি বছরে এই বরাদ্দ দশগুণ হতে পারে। আরও অর্থায়ন নিশ্চিত করতে আমরা চেষ্টা করব।

ফেদোরভের মতে, ২০২৩ সালের ইউক্রেনের ড্রোন উৎপাদনের মাত্রা ও সরবরাহ ১২০ গুণ বেড়েছে। যুদ্ধের কারণে এসব ড্রোনের উদ্ভাবন ও উৎপাদন বেড়েছে।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী