যুক্তরাজ্যে ২ আসনে বিশেষ নির্বাচন, ‘ধাক্কা’ খেলেন ঋষি সুনাক

আন্তর্জাতিক ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৯আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৯

যুক্তরাজ্যে দুই আসনে বিশেষ নির্বাচনে রড় ‘ধাক্কা’ খেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। দুইটি জেলায় উপনির্বাচনে জয়ী হয়েছেন লেবার পার্টি নেতা। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে

শুক্রবার উপনির্বাচনের ফলাফল ঘোষণায় দেখা গেছে, দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের কিংসউডের হাউস অফ কমন্সের আসনে জয়ী হয়েছেন লেবার পার্টির প্রার্থী ড্যামিয়েন ইগান। দেশটির কেন্দ্রের ওয়েলিংবরোক শহরের আসনটি জিতেছেন দলটির নেতা জেন কিচেন।

প্রতিবেদন থেকে জানা গেছে, ২০১৯ সালের জাতীয় নির্বাচনে এই উভয় আসনে বড় ব্যবধানে জিতেছিল রক্ষণশীলরা। কিন্তু বৃহস্পতিবারের বিশেষ নির্বাচনে তাদের ভরাডুবি হয়েছে। নির্বাচনে দুই জন লেবার পার্টির নেতাকে জিতিয়েছেন ব্রিটিশ ভোটাররা।

নির্বাচনের ফলাফলে দেখা গেছে, ব্রেক্সিট পার্টি নামে পরিচিত কট্টর-ডানপন্থি সংস্কার পার্টি তৃতীয় হয়েছে। ধারণা করা হচ্ছে, এর ফলে রক্ষণশীলদের উপর আরও চাপ সৃষ্টি হয়েছে। এই কারণে রক্ষণশীলদের মধ্যে খারাপ অবস্থা তৈরি হয়েছে।

জানা গেছে, গত মাসে কিংসউডের আসন ছেড়েছেন কনজারভেটিভ দলের নেতা ও সাবেক প্রতিমন্ত্রী ক্রিস স্কিডমোর। এদিকে ওয়েলিংবরোরের সাবেক সংসদ সদস্য পিটার বোনের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগে ক্ষমতাচ্যুত করা হয়েছে।

গত সাধারণ নির্বাচনের পর থেকে ১০টি উপনির্বাচনে হেরেছেন কনজারভেটিভরা। যা ১৯৬০ সালের পর থেকে যেকোনও প্রশাসনের চেয়ে বেশি। এর মধ্যে ছয়টি পরাজয়, একটি জয়। ২০২২ সালের অক্টোবরে ক্ষমতা গ্রহণ করেছিলেন ঋষি সুনাক। তিনি লিজ ট্রাসের স্থলাভিষিক্ত হন।

/এসএইচএম/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী