আভদিভকা মস্কোর দখলে, ৯ মাসে রুশ সেনাদের বৃহত্তম সাফল্য

আন্তর্জাতিক ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪১আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৮

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর আভদিভকা পুরোপুরি দখলের দাবি করেছে রাশিয়া। রবিবার (১৮ ফেব্রুয়ারি) শহরটি দখলের এ ঘোষণা দিয়েছে দেশটি। এর আগে ইউক্রেন বলেছিল, তারা শহরটি থেকে সেনাদের প্রত্যাহার করেছে। পুরোপুরি দখলের দাবি করলেও মস্কো বলেছে, সোভিয়েত আমলের বৃহত্তম একটি কারখানায় এখনও ইউক্রেনীয় সেনারা অবস্থান করছে। এরপরও গত ৯ মাসে ইউক্রেনে রুশ সেনাদের এটিই বৃহত্তম সাফল্য। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনে এর আগে রুশ সেনাদের সর্বশেষ বড় সাফল্য ছিল ২০২৩ সালের মে মাসে বাখমুত দখল। আর আভদিভকার পতন এমন সময় হলো যখন ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক আক্রমণের দুই বছর পূর্তি হতে যাচ্ছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এক হাজার দীর্ঘ রণক্ষেত্রে দেশটির সেনারা ৮.৬ কিলোমিটার এগিয়েছে। আভদিভকায় কয়েকমাস ধরে তুমুল লড়াইয়ের পর রুশ সেনারা এগিয়ে যায়। ইতোমধ্যে শহরটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

ইউক্রেন বলেছে, সেনাদের আত্মসমর্পণ এড়াতে তাদের আভদিভকা থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। শহরটি ছেড়ে যাওয়ার আগ পর্যন্ত গত কয়েক মাস ধরে রুশদের সঙ্গে তাদের তুমুল লড়াই হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আভদিভকা দখলকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে রুশ সেনাদের প্রশংসা করেছেন এবং অভিনন্দন জানিয়েছেন।

গত বছর জুনে রাশিয়ার দখলে থাকা ভূখণ্ড পুনরুদ্ধারে পাল্টা আক্রমণ শুরু করেছিল ইউক্রেনীয় সেনাবাহিনী। কিন্তু তারা মস্কোর প্রতিরক্ষা রেখা ভেদ করতে পারেনি। ইউক্রেনীয় বাহিনী সেনা ঘাটতি পূরণে নতুন সেনা সমাবেশের দিকে অগ্রসর হচ্ছে এবং যুদ্ধ পরিচালনায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নতুন সেনাপ্রধান নিয়োগ দিয়েছেন।

এক বিবৃতিতে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন বলেছে, রাষ্ট্রপ্রধান একটি গুরুত্বপূর্ণ বিজয় ও সাফল্যে রুশ সেনাদের অভিনন্দন জানিয়েছেন।

তবে রাশিয়া বলেছে, ইউক্রেনের কিছু সেনা এখনও ইউরোপের অন্যতম একটি বৃহত্তম ও সোভিয়েত আমলের কোক কারখানায় অবস্থান করছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কনাশেনকভ বলেছেন, শহরকে পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়া এবং ইউক্রেনীয় সেনাদের চলে যাওয়া ঠেকানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এই বিষয়ে ইউক্রেনীয় কর্তৃপক্ষের প্রকাশ্য কোনও মন্তব্য পাওয়া যায়নি। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে দেখানো হয়েছে আভদিভকায় ইউক্রেনের পতাকা নামিয়ে রাশিয়ার পতাকা টানানো হয়েছে।

 রাশিয়া বলেছে, ইউক্রেনীয়রা তাড়াহুড়ো ও বিশৃঙ্খলার মধ্যে আভদিভকা ছেড়েছে। অনেক সেনা ও অস্ত্র রেখে পালিয়েছে তারা। তবে ইউক্রেনীয় সেনাবাহিনী হতাহতের কথা স্বীকার করলেও বলেছে, সেনা প্রত্যাহারের পর পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।

ইউক্রেনীয় প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিল আভদিভকা। ২০১৪ সালে কিছু দিনের জন্য রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা শহরটি দখল করেছিল। কিন্তু পরে ইউক্রেনীয় সেনারা তা পুনরুদ্ধার করে এবং প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে।

ইউক্রেনীয় বাহিনী পূর্বাঞ্চলীয় ভূখণ্ড পুনরুদ্ধারে ভবিষ্যৎ অগ্রগতির জন্য আভদিভকাকে একটি প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করে। শহরটি থেকে ২০ কিলোমিটার দূরে রুশ নিয়ন্ত্রিত ডোনেস্ক অবস্থিত।

 

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম