ন্যাটোতে যোগদানে হাঙ্গেরির সম্মতি পেলো সুইডেন

আন্তর্জাতিক ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:২৪আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:২৪

সুইডেনের ন্যাটো জোটে যোগদানের বিষয়ে সম্মতি দিয়েছে হাঙ্গেরির পার্লামেন্ট। সোমবার (২৬ ফেব্রুয়ারি) এই অনুমোদনের ফলে নরডিক দেশটির পশ্চিমাদের সামরিক জোটে যোগদানে কোনও বাধা রইলো না। দুই বিশ্বযুদ্ধ ও শীতল যুদ্ধের সময় নিরপেক্ষ থাকা দেশটির ন্যাটোতে যোগদান ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টার্সসন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, আজ একটি ঐতিহাসিক দিন। ইউরো-আটলান্টিক নিরাপত্তার দায়িত্ব কাঁধে নিতে প্রস্তুত সুইডেন।

সুইডেনের ন্যাটোতে যোগদানে সম্মতি দিতে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সরকারের ওপর ন্যাটো মিত্রদের চাপ ছিল।

ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ হাঙ্গেরির পার্লামেন্টে অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, সুইডেনের সদস্য হওয়া আমাদের সবাইকে শক্তিশালী ও নিরাপদ করবে। 

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর জোট নিরপেক্ষ অবস্থান পরিত্যাগ করে ন্যাটোতে যোগদানের আবেদন করে সুইডেন। এর আগে জোটটিতে যোগ দিয়েছে ফিনল্যান্ড।

/এএ/
সম্পর্কিত
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী