কৃষ্ণ সাগরে আরেকটি রুশ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
০৫ মার্চ ২০২৪, ১৭:১৪আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১৭:১৪

কৃষ্ণ সাগরে আরেকটি রুশ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। মঙ্গলবার (৫ মার্চ) দেশটি বলেছে, রণক্ষেত্র থেকে দূরবর্তী জলসীমায় সামুদ্রিক ড্রোন দিয়ে হামলা চালিয়ে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে ইউক্রেনীয় সেনারা। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা বলেছে, সোমবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে রাশিয়া টহল জাহাজ সের্গেই কটবকে ডুবিয়ে দেওয়া হয়েছে। এই হামলায় ব্যবহার করা হয়েছে ম্যাগুরা ভি-ফাইভ নামের মনুষ্যবিহীন নৌযান। যা ইউক্রেনের তৈরি এবং এতে বিস্ফোরক ছিল।

ইউক্রেন আরও বলেছে, টহল জাহাজটি কার্চ প্রণালির কাছাকাছি ছিল। এই জাহাজ ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ৬০ জন ক্রু পরিবহন করতে পারে।

ইউক্রেনীয় এই দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি এপি। রাশিয়ার পক্ষ থেকেও কোনও বক্তব্য পাওয়া যায়নি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক হামলার পর থেকে ভুয়া তথ্যের প্রচার বেড়েছে।

প্রায় দেড় হাজার কিলোমিটার রণক্ষেত্রে রুশ সেনাবাহিনীকে ঠেকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে ইউক্রেনীয় সেনারা। রণক্ষেত্রের পাশাপাশি রাশিয়ার গভীরে বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে আসছে কিয়েভের সেনারা। 

গত মাসে ইউক্রেন দাবি করেছিল সামুদ্রিক ড্রোন দিয়ে হামলা চালিয়ে রাশিয়ার দুটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে তারা। ওই সময়ও রুশ কর্তৃপক্ষ ইউক্রেনীয় দাবির সত্যতা নিশ্চিত করেনি।

ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর ২০ শতাংশ কৃষ্ণসাগর থেকে উৎক্ষেপণ করা হয়। রুশ যুদ্ধজাহাজের ডুবে যাওয়া মস্কোর জন্য বিব্রতকর। 

প্রায় এক বছর আগে রাশিয়ার কৃষ্ণ সাগরীয় নৌবহরের ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ মস্কোভা ডুবেছিল ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র হামলায়।

/এএ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের