মস্কোয় ‘উগ্রপন্থিদের’ আসন্ন হামলার বিষয়ে আবারও মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক
০৯ মার্চ ২০২৪, ১১:০০আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১২:৫৭

মস্কোয় উগ্রপন্থিদের আসন্ন হামলার পরিকল্পনা রয়েছে বলে সতর্ক করেছে রাশিয়ায় অবিস্থত মার্কিন দূতাবাস। শুক্রবার (৮মার্চ) দূতাবাসের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

শুক্রবার একটি উপাসনালয়ে ইসলামিক স্টেটের আফগান শাখার সুন্নি মুসলিম গোষ্ঠীর পরিকল্পিত গোলাগুলি ব্যর্থ করার দাবি জানিয়েছে রুশ নিরাপত্তা পরিষেবাগুলো। এর কয়েক ঘণ্টা পরই এই সতর্কবার্তাটি এলো।

দূতাবাসটি বারবার সব মার্কিন নাগরিকদের অবিলম্বে রাশিয়া ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়ে আসছে।

এর আগে, বৃহস্পতিবারও চরমপন্থিরা মার্কিন নাগরিকদের ওপর একটি হামলার পরিকল্পনা করছে বলে সতর্ক করেছিল মার্কিন দূতাবাস।

ওইদিন দূতাবাসের ওয়েবসাইটে বলা হয়, মার্কিন নাগরিকদের ভিড় এড়িয়ে চলা এবং তাদের চারপাশের বিষয়ে সচেতন হওয়া উচিত। তবে হুমকির প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য জানানো হয়নি।

ওয়েবসাইটে আরও বলা হয়, ‘মস্কোতে কনসার্টসহ বড় ধরনের জনসমাবেশকে লক্ষ্যবস্তু করে চরমপন্থিদের হামলার পরিকল্পনার বিষয়ের প্রতিবেদনগুলো পর্যবেক্ষণ করছে দূতাবাস। মার্কিন নাগরিকদের পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে বড় ধরনের জনসমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া উচিত।’

/এএকে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম