ট্রাম্পকে হাঙ্গেরির প্রধানমন্ত্রীর সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক
০৯ মার্চ ২০২৪, ১৬:৩০আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১৬:৩০

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন হাঙ্গেরির ডানপন্থী জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। শুক্রবার (৮ মার্চ) গভীর রাতে ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর এই কথা জানালেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ট্রাম্পের প্রচারণার একটি বিবৃতিতে বলা হয়েছে ‘উভয় দেশের সার্বভৌমত্ব রক্ষায় শক্তিশালী ও সুরক্ষিত সীমান্তের বিষয়ে সর্বোচ্চ গুরুত্বসহ হাঙ্গেরি এবং যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করে এমন বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা করেছেন দুজন।’

২০২২ সালে রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেন আক্রমণের পর থেকে ইউক্রেনে অস্ত্র পাঠানো এবং মস্কোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখাসহ একাধিক বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের সঙ্গে দীর্ঘদিন ধরে মতবিরোধ করে আসছেন অরবান।

অরবান মনে করেন, শুধু রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের হোয়াইট হাউজে প্রত্যাবর্তনই পারে ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনতে।

বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা একটি পোস্টে অরবান বলেছিলেন, ‘বিশ্বে আমাদের এমন নেতাদের প্রয়োজন যারা সম্মানিত এবং শান্তি আনতে পারে। তিনি তাদের একজন! মিস্টার প্রেসিডেন্ট, ফিরে আসুন, আমাদের জন্য শান্তি নিয়ে!’

অভিবাসন বিষয়ে অরবানের কঠোর নীতি, তার পারিবারিক সমর্থন পরিকল্পনা এবং জাতীয় সার্বভৌমত্বের বিষয়ে দৃঢ় অবস্থানের জন্য যুক্তরাষ্ট্রের অনেক রক্ষণশীলদের কাছে বেশ প্রশংসিত অরবান।

তার ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে অরবান বলেছেন, ২০১৭-২১ সালে ট্রাম্পের শাসনামলে মধ্যপ্রাচ্যে শান্তি ছিল। শান্তি ছিল ইউক্রেনেও।

তিনি আরও বলেন, ২০২০ সালে ট্রাম্প পুনরায় নির্বাচিত হলে ইউক্রেনে যুদ্ধ হতো না।

অভিবাসন বিরোধী প্রচারণা ও বিচার বিভাগ, এনজিও এবং মিডিয়াকে আরও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে রাখার পদক্ষেপ নিয়ে ইইউ-এর সঙ্গে নিয়মিত বিবাদে রয়েছেন অরবান। সমালোচকদের মতে, তার এমন পদক্ষেপ হাঙ্গেরিতে গণতন্ত্র নষ্ট করেছে।

/এএকে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম